মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ক্রীড়া সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এ বি এম আরিফুল ইসলাম। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধুরী, মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতিকুর রহমান আতিক, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. যুবদীল খানসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাদ্রাসার সুপারগন উপস্থিত ছিলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্র জানায়, ২০২৪-২০২৫ অর্থ বছরে এডিপি (রাজস্ব) থেকে প্রাপ্ত বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে।







