মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্যে প্রথম বারেরর মত সিসি ক্যামেরার আওতায় উৎসব মুখর পরিবেশে জেলা পরিষদের সদস্য পদে ভোট গ্রহন হচ্ছে। টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে মির্জাপুর ১০ নির্বাচনী এলাকায় আট জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করচেন। এর মধ্যে পাঁচজন পুরুষ এবং তিন জন মহিলা। মোট ভোটার সংখ্যা ১৯৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৫৫ জন এবং মহিলা ভোটার ৪৪ জন। প্রার্থীরা হলেন মো. সিরাজ মিয়া (অটো রিকসা), মো. তাহেরুল ইসলাম (বৈদ্যুতিক পাখা), এডভোকেট মোস্তফা চৌধুরী (টিউবওয়েল), মানিক স্যানাল (হাতি) মো. আরিফুল ইসলাম খান (তালা), খালেদা সিদ্দিকা স্বপ্না (দোয়াত কলম), রওশনারা রিতা ((ফুটবল) এবং রুমা খান (হরিণ)।
আজ সোমবার (১৭ অক্টোবর) বেলা সারে এগারটার দিকে কেন্দ্র ঘুরে দেখা গেছে, মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান-মেম্বার ভোটারগন লাইনে দাড়িয়ে ভোট দিচ্ছেন। কঠোর নিরাপত্তায় ইভিএমে ভোট দিতে পেরে তারা খুঁশি। ওয়ার্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুব আলম মল্লিক হুরমহল জানান, ইভিএমে সুষ্ঠু ও শান্তিপুর্ন ভাবে তিনি ভোট দিতে পেরেছেন। জেলা পরিষদের সদস্য প্রার্থী মো. সিরাজুল ইসলাম সিরাজ জানান, জয়ের ব্যাপারে তিনি শতশত ভাগ আশাবাদী। ফলাফল যাই হোক তিনি মেনে নেবেন। একই কথা জানিয়েছেন অপর প্রার্থী মো. তাহেরুল ইসলাম। সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী খালেদা সিদ্দিকী স্বপ্না জানান, তিনটি নির্বাচনী এলাকা নিয়ে ভোট হচ্ছে। ভোটারগন তাকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করবেন বলে তিনি আশা করছেন।
ভোট কেন্দ্রে নিয়োজিত প্রিজাইডিং অফিসার ও উপজেলা কৃষি অফিসার মি. সঞ্জয় কুমার পাল বলেন, এখন পর্যন্ত কোন অনিয়মের অভিযোগ আসেনি। সম্পুর্ন নিরপেক্ষ ও সুষ্ঠু ভাবে ভোট গ্রহন হচ্ছে। এ পর্যন্ত ভোট পরেছে ৪০ শতাংিশ।
উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান এবং অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, জেলা পরিষদের সদস্য পদে নির্বাচন প্রভাব মুক্ত রাখতে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।


