মির্জাপুরে দুধ দিয়ে গোসল করে দল ত্যাগের এক দিনের মাথায় ক্ষমা চেয়েছেন সেই যুবলীগ নেতা

মীর আনোয়ার হোসেন টুটুল
যুবলীগের সভাপতির পদ না পেয়ে দুধ দিয়ে গোসল করে আওয়ামীলীগ ত্যাগের এক দিনের মাথায় নিজের ভুলের জন্য হাত জোর করে ক্ষমা চেয়েছেন যুবলীগের সাবেক সেই নেতা মো. ছানোয়ার হোসেন। হাত জোর করে ক্ষমা চাওয়ার সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আজ সোমবার (১৭ অক্টোবর) সকালে নিজের বাড়ির সামনে দাড়িয়ে তিনি হাত জোর করে ক্ষমা চেয়ে ছবি পোষ্ট করেছেন। ভিডিওতে তিনি বলেন, আওয়ামীলীগ ও দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করা আমার ঠিক হয়নি। একটি চক্রের প্ররোচনায় পরে এই কাজ করেছিলাম এবং কান ধরে ওঠ বস করেছিলাম যা আমার ও পরিবারের জন্য লজ্জার বিষয় ছিল। এর জন্য আমি অনুতপ্ত। আমি মাননীয় প্রধান মন্ত্রী, জেলা এবং স্থানীয় আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি আর কখনো দলের প্রতি এমন আচরন করবো না। আওয়ামীলীগের একজন সামন্য কর্মী হিসেবে সারা জীবন আমি এবং পরিবার কাজ করে যাবো। এদিকে পদ না পেয়ে দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন যুবলীগ নেত্ াএই নেয় আজ সোমবার (১৭ অক্টোবর) দৈনিক ইত্তেফাকে স্বচিত্র নিউজ প্রকাশের পর এলাকায় তোলপার সৃষ্টি হয়।
দুধ দিয়ে গোসল করা ভাইরাল হওয়া সাবেক যুবলীগ নেতা মো. ছানোয়ার হোসেনের পিতার নাম মৃত আব্দুর রাজ্জাক। গ্রামরে বাড়ি আজগানা ইউনিয়নের খাটিয়ারহাট গ্রামে। গত শনিবার (১৫ অক্টোবর) ছিল আজগানা ইউনিয়নের এক নং ওয়ার্ড যুবলীগের সম্মেলন। ঐ দিন বিকেলে খাটিয়ারহাট বাজারে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আওয়ামীলীগের নেতারা উপস্থিত ছিলেন। সম্মেলনে হঠাৎ করেই তিনি এক নং ওয়ার্ড যুবলীগের সভাপতি প্রার্থী হন। সম্মেলনে কাউন্সিলরদের এবং জুরি বোর্ডের সদস্যগন ত্যাগী, কর্মী বান্ধব এবং এলাকায় পরিচিত যুবলীগের নেতা রুমানকে আহবায়ক এবং সুরুজ ও লতিফকে যুগ্ম আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে।
এদিকে যুবলীগে ছানোয়ার হোসেন কোন পদ না পেয়ে দলের নেতাদের ব্রিবত করার জন্য একটি চক্রের প্ররোচনায় পরে সম্মেলনের পরের দিন গতকাল রবিবার (১৬ অক্টোবর) সকাল দশটার দিকে খাটিয়ারহাট বাজারে তার দোকানের সামনে বালতিতে দুধ দিয়ে গোসল করে আওয়ামীলীগ ত্যাগ করেন। এ সময় তিনি তার ব্যবহৃত মোটর সাইকেল এবং দোকানের চারপাশ দুধ দিয়ে দৌধ করেন। যা এরাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। তিনি ও তার পরিবার আওয়ামীলীগ করবেন না বলে ভিডিওতে শোনা যায়।
অপর দিকে সাবেক যুবলীগ নেতা ছানোয়ার হোসেনের দুধ দিয়ে গোসল করে আওয়ামীলীগ থেকে সরে যাওয়ার ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি এবং টক অবদা কান্টিতে পরিনত হয়। এ নিয়ে আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। আওয়ামীলীগের একাধিক নেতা অভিযোগ করেছেন, দলের মধ্যে বিবেধ সৃষ্টি করার জন্য একটি চক্র সাবেক যুবলীগ নেতা ছানোয়ারকে বিভিন্ন ইস্কানি মুলক প্ররোচনা দিয়ে দিয়ে এই ঘটনা ঘটিয়েছিল।
এ ব্যাপারে আজ সোমবার (১৭ অক্টোবর) আজগানা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী মোক্তার আলী সিদ্দিকী এবং সাধারন সম্পাদক শহিদুল ইসলাম শহিদ মল্লিক বলেন, গত শনিবার (১৫ অক্টোবর) আজগানা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড যুবলীগের সম্মেলনে কাউন্সিলর এবং জুরি বোর্ডের সদস্যগন এলাকায় ও দলের মধ্যে যোগ্য, ত্যাগী ও গ্রহনযোগ্য সমন্ময়ে যুবলীগের আহবায়ক কমিটি গঠন করেছেন। যুবলীগের সদস্য ছানোয়ার একটি চক্রের প্ররোচনায় পরে এবং দলকে ব্রিবত করার জন্যই দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করেছে। তিনি তার ভুলের জন্য হাত জোর করে ক্ষমা চেয়ে সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেছেন। তার এই ভুলের জন্য দলেল ভাবমুর্তি খুন্ন হয়েছে। তার বিরুদ্ধে সাংগঠনিক ভাবে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয়, জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দকে অনরোধ করা হবে।
এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের ভাইস চেয়ারম্যান ও সাবেক যুবলীগের যুগ্ম আহবায়ক এবং বর্তমান আওয়ামীলীগ নেতা মো. আজাহারুল ইসলাম বলেন, আজগানা ইউনিয়ন আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠন খুবই শক্তিশালী ও ঐক্যবদ্ধ। ছানোয়ার যে কাজ করেছে এটা আমাদের দলের জন্য ভাবমুর্তি নষ্ট হয়েছে। যদিও আজ সে ক্ষমা চেয়েছে। তারপরও দল সিদ্ধান্ত নেবে তার বিরুদ্ধে কি করা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here