মির্জাপুরে বন্যাকবলিত অসহায় মানুষের পাশে রেনেঁসা ফাউন্ডেশন

মীর আনোয়ার হোসেন টুটুল
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই শ্লোগান নিয়ে বন্যাকবলিত অসহায় মানুষের পাশে এসে দারিয়েছে রেনেঁসা ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। টাঙ্গাইলের মির্জাপুরে রেনেঁসা ফাউন্ডেশন এই স্বেচ্ছাসেবী সংগঠন নিজেদের উদ্যোগে তিন দিন ব্যাপি নগদ অর্থ ও নিত্যপন্য সামগ্রী সংগ্রহের কার্যক্রম শুরু করেছে। আজ সোমবার (২৬ আগস্ট) মির্জাপুর উপজেলা সদরের থানা রোডের পুরাতন শহীদ মিনার, মির্জাপুর বংশাই রোডের বাইপাস এলাকা এবং কুমুদিনী হাসপাতাল রোডের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন তিনটি অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে নগদ অর্থ ও নিত্যপন্য সামগ্রী সংগ্রহ শুরু করেছেন।
আজ সোমবার সকাল দশটায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরাতন রোডের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্ধোধন করেন শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মান্নান। ফাউন্ডেশনর কর্মকর্তা গোলাম মোস্তফা সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মান্নান, রেনেঁসা ফাউন্ডেশনের সভাপতি আল মাসুম কবির, সাধারণ সম্পাদক মাওলনা মোহাম্মদ ফরিদ হোসাইন, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের ইংরেজী বিভাগের সাবেক অধ্যাপক মো. শহীদুল্লাহ, প্রভাষক মো. ছানোয়ার হোসেন, ওয়ার্শি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আসাদুজ্জামান খান ছিটু এবং বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ও দৈনিক ইত্তেফাক এবং মোহনা টেলিভিশনের সাংবাদিক মীর আনোয়ার হোসেন টুটুল। এ সময় রেনেঁসা ফাউন্ডেশেন সদস্যগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, রেনেঁসা ফাউন্ডেশন দীঘর্ দিন ধরে এলাকার অসহায়, দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে সহযোগিতা করে আসছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here