মির্জাপুরে সিনিয়র স্কুলে এমপিওভুত্ত হল উত্তর পেকুয়া জাগরণী উচ্চ বিদ্যালয়

0
86

মীর আনোয়ার হোসেন টুটুল
সিনিয়র স্কুলে এমপিওভুক্ত হল টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উত্তর পেকুয়া জাগরণী উচ্চ বিদ্যালয়। জেএসসি ও এসএসসি পরীক্ষায় সন্তোষ জনক ফলাফল অর্জন এবং শিক্ষার মান বৃদ্ধিসহ অবকাঠামো উন্নয়ন হওয়ায় এ বছর এই শিক্ষা প্রতিষ্ঠানকে সিনিয়র স্কুলে এমপিওভক্ত করা হয়েছে বলে আজ বৃহস্পতিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ জানিয়েছেন। এছাড়া উপজেলার এ ডি এম উচ্চ বিদ্যালয় এবং ড. আয়েশা রাজিয়া খোন্দকার জুনিয়র স্কুলকে সিনিয়র স্কুলে এমপিওভক্ত করন এবং কারিগরী শাখায় আলহাজ¦ শফিউদ্দিন মিঞা এন্ড একাব্বর হোসেন টেকনিক্যাল স্কুলকে এমপিওভুক্ত করা হয়েছে। এ বছর মির্জাপুর উপজেলায় চারটি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভক্ত হয়েছে বলে শিক্ষা অফিস সুত্র জানিয়েছেন। গতকাল বুধবার (৬ জুলাই) শিক্ষা মন্ত্রনালয় সারা দেশে দুই হাজার ৭১৬ টি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান নতুন করে এমপিওভুক্ত করেছেন।
এ ব্যাপারে উত্তর পেকুয়া জাগরণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরীন আক্তার এবং বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. শামছুল আলম শামছু বলেন, অত্র বিদ্যালয়কে সিনিয়র স্কুলে এমপিওভক্ত করায় মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি প্রবীন নেতা বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদক প্রাপ্ত জননেতা ফজলুর হমান খান ফারুক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি প্রয়াত সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন, ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও এফবিআইসিসির পরিচালক এবং টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রিজের সভাপতি খান আহমেদ শুভ এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদের নিকট শিক্ষক কর্মচারীসহ এলাকাবাসি কৃতজ্ঞ। শিক্ষার মান উন্নয়নে এই প্রতিষ্ঠানের দিকে সু নজর দেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here