মীর আনোয়ার হোসেন টুটুল
ক্লিন ক্যাম্পাস, গ্রীণ ক্যাম্পাস মাননীয় প্রধানমন্ত্রীর এই শ্লোগানে আজ সোমবার টাঙ্গাইলে মির্জাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষ রোপন কর্মসুচী ও ডেঙ্গু প্রতিরোধে র্যালি এবং আলোচনা সভা হয়েছে।
আজ সোমবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার জানান, পৌরসভা ও ১৪ ইউনিয়নের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি নারীকেল গাছের চারা, একটি সুপারীর চারা, একটি লেবুর চারা ও একটি ঔষধী গাছের চারা রোপন করা হয়েছে। এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে র্যালি এবং আলোচনা সভা হয়েছে।






