মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতামুলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসা সুদেব বণিক। এ সময় পরিবার পরিকল্পনা অফিসের সহকারী অফিসার তনয় সরকার, এসসিএমএ রাকিবুল ইসলাম, এফপিআই মো. আতিকুর রহমান ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মীর আনোয়ার হোসেন টুটুলসহ বিদ্যালয়ের শিক্ষকগন উপস্থিত ছিলেন।






