মির্জাপুরে এমপির সহায়তায় চুকুরিয়া ও স্বল্প মহেড়া এলাকায় জলাবদ্ধতা নিরসন

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপির সহায়তায় দুটি এলাকায় দীর্ঘ দিনের জলাবদ্ধতা সমস্যার নিরসন করা হয়েছে। দীর্ঘ দিনের জলাবদ্ধতা দ্রুত নিরসন ও জন দুর্ভোগ থেকে রক্ষা করায় এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী ও উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব এবং উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. মনিরুল সাজ রিজনের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসি।
আজ সোমবার উপজেলা এলজিইডি অফিস ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্র জানায়, মহেড়া ইউনিয়নের স্বল্প মহেড়া সংলগ্ন পাকা রাস্তায় দীর্ঘ নিরে জলাবদ্ধতা ছিল। একটু বৃষ্টি হলেই পুরো রাস্তার উপর হাটু পানি জমে এলাকার জনগনের চলাচলে দুর্ভোগের অন্ত ছিল না। জলাবদ্ধতা দুরীকরনের জন্য ড্রেন নির্মানের উদ্যোগ নেন এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী। একই ভাবে জামুর্কি ইউনিয়নের চুকুরিয়া সুইচ গেট সংলগ্ন পাকা রাস্তায় বন্যায় সংযোগ সড়ক বিচ্ছিন্ন হওয়ায় দুর্ভোগে পরেন এলাকাবাসি। এখানেও জিও ব্যাগ ও হেরিং বন্ড ফেলে চলাচলের উপযোগি করার নির্দেশ দেন এমপি মহোদয়। দুটি কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করার জন্য এডিবি থেকে প্রায় ১৩ লাখ টাকা বরাদ্ধ দেন এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।
এদিকে এডিবির বরাদ্ধ হতে উপজেলা পরিষদ এর মাধ্যমে উপজেলা এলজিইডি মহেড়া ইউনিয়নের স্বল্প মহেড়া রাস্তায় ড্রেন নির্মান এবং জামুর্কি ইউনিয়নের চুকুরিয়া এলাকায় বিচ্ছিন্ন রাস্তায় জিও ব্যাগ ও হেরিং বন্ড ফেলে দ্রুত কাজ করেছেন এলজিইডি। ফলে এলাকাবাসির দীর্ঘ দিনের জলাবদ্ধতা দুর হয়েছে বলে ভুক্তভোগি এলাকাবাসির মধ্যে কলেজ ছাত্র মনর হোসেন, স্কুল ছাত্র সাজিদুল ইসলাম, ব্যবসায়ী সুলাইমান ও কৃষক মশিউর রহমান জানিয়েছেন।
এ ব্যাপারে জামুর্কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডি এ মতিন এবং মহেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিভাস সরকার নুপুর বরেন, আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপির সহায়তায় উপজেলা প্রশাসন জলাবদ্ধতা নিরসনের জন্য দ্রুত সময়ের মধ্যে দুটি কাজ করে দেওয়ায় তাদরে প্রতি কৃতজ্ঞা জানিয়েছেন এলাকাবাসি বলে জানিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. মনিরুল সাজ রিজন বলেন, আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি মহোদয়ের সহায়তায় এডিবি বরাদ্ধ হতে প্রায় ১৩ লাখ টাকা অনুদান পেয়ে উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীবের পরামর্শে স্বচ্ছতার সঙ্গে দ্রুত সময়ের মধ্যে স্বল্প মহেড়া ও চুকুরিয়া এলাকায় জলাবদ্ধতা নিরসনের জন্য দুটি কাজ করা হয়েছে।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষ রোপন ও ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি

    মির্জাপুরে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ, বিদ্যুৎ অফিস ঘোরাও

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *