মির্জাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গিকার

মীর আনোয়ার হোসেন টুটুল
রখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ-এই প্রতিপাদ্য নিয়ে আজ শুক্রবার (৯ ডিসেম্বর) টাঙ্গাইলের মির্জাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানের মাধ্যমে নিজে দুর্নীতি করবো না, অপরকেও দুর্নীতি করতে দিবো না এবং দুর্নীতি মুক্ত দেশ করার অঙ্গিকার করা হয়েছে। উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাদা মনের মানুষ এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান। রাজাবাড়ি অনার্স ও ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মফিজুর রহমান স্বপনের সঞ্চালনায় বক্তব্য রাকেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, দেওহাটা আলহাজ¦ মো. জোনাব ্অলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল এবং অনুষ্ঠানের প্রধান অতিথি মো. হাফিজুর রহমান। ভাল কাজের স্বীকৃতি স্বরুপ পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here