মির্জাপুরে নানা আয়োজনে এশিয়ান টেলিভিশনের ১০ম বর্ষপূর্তি পালিত

মীর আনোয়ার হোসেন টুটুল,
দশ পেরিয়ে এগারোতে পদার্পণ উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে নানা আয়োজনে এশিয়ান টেলিভিশনের ১০ম বর্ষপূর্তি উদযাপন হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিন করে পুনরায় রিপোর্টার্স ইউনিটির প্রাঙ্গনে এসে শেষ হয়।
মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক ও এশিয়ান টিভির মির্জাপুর প্রতিনিধি মো.নাজমুল ইসলামের আয়োজনে রিপোর্টাস ইউনিটির মিলনায়তনে এশিয়ান টেলিভিশনের ১০ম বর্ষপূর্তি দিবস পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রক্তব্য রাখেন, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান। এ সময়, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল, পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, ওসি তদন্ত মো. গিয়াস উদ্দিন, পৌরসভার সাবেক মেয়র ওউপজেলা ্ওায়ামীলীগের উপদেষ্টা এড. মোশারফ হোসেন মনি, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ ওয়াহিদ ইকবার, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, মো. মাজাহারুল ইসলাম শিপল,ু উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. আবু আহমেদ, পৌর বিএনপির সভাপতি মো. হযরত আলী মিঞা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম, কৃষি অফিসার মি. সঞ্জয় কুমার পাল, জেলা স্বেচ্ছাবেকলীগের নেতা মো. আব্দুল মোমেন সিকদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামান মনিরসহ সুশিল সমাজের নেত্রবৃন্দ, উপজেলা আওয়ামীলেীগের বিভিন্ন অঙ্গসংঘঠনের নেতৃবৃন্দ এবং মির্জাপুর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনি´ মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here