মীর আনোয়ার হোসেন টুটুল
কেন্দ্রীয় মহীদ মিনারে পুলস্প স্তবক অর্পন, এক মিনিট নিরবতা পালন এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন সদস্য খান আহমেদ শুভ এমপি, উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, এসিল্যান্ড মো. আমিনুর ইসলাম বুলবুল, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারী কলেজ মির্জাপুর টাঙ্গাইলের সাবেক অধ্যক্ষ মো. সালাউদ্দিন আহমেদ বাবর, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম মনির, আওয়ামীলীগের সহসভাপতি সৈয়দ ওয়াহিদ ইকবাল, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, মো. আজাহারুল ইসলাম, এমপির একান্ত ব্যক্তিগত সহকারী মীর আসিফ অনিকসহ বিভিন্ন রাজনৈতিক দলেল নেতৃবৃন্দ, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটি, প্রেস ক্লাব, জাতীয় সংবাদিক সংস্থা ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বীর মুক্তিযোদ্ধাগন।


