মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলার উদ্ধোধনী অনুষ্ঠান হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) মির্জাপুরে প্রাণী সম্পদ কার্যালয়ের সামনে মেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. রানা মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজারুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান এ এস এম মোজাহিদুল ইসলাম মনির, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ শুভশিষ কর্মকার প্রমুখ। আলোচনা সভার পর অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প এবং প্রাণিসম্পদ অধিদপ্তর , মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রনালয় সহযোগিতা প্রদর্শনী মেলা হয়েছে।


