মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে মোটর সাইকেল চুরির মাস্টার মাইন্ড চাবি ও তিনটি চোরাই মোটর সাইকেলসহ আন্তজেলা চার জন মোটর সাইকেল চোর চক্রের সদস্য গ্রেফতার হয়েছে। মির্জাপুর থানা পুলিশ গোপন সংবাদ পেয়ে কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোটর সাইকেলসহ তাদের গ্রেফতার করেছে বলে আজ শুক্রবার (১ মার্চ) মির্জাপুর থানার উপপরিদর্শক মো. আবুল বাশার মোল্লা নিশ্চিত করেছে। গ্রেফতারকৃত আন্তজেলা মোটর সাইকেল চোর চক্রের সদস্যরা হচ্ছে, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ছিলিমপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে জসিম উদ্দিন (২৮), ঢাকা জেলার ধামরাই উপজেলার চৌহাট গ্রামের রজব আলীর ছেলে জাহিদ হাসান (২৮), ঘাটাইল উপজেলার হামিদপুর গ্রামের সোবাহান আলীর ছেলে মেহেদী হাসান (৩০), এবং মির্জাপুর উপজেলার গোড়াই নাজিরপাড়া গ্রামের খন্দকার রিপন মিয়ার ছেলে খন্দকার রোমান মিয়া (২৪)।
ভুক্তভোগিদের কয়েকজন এবং মির্জাপুর থানা পুলিশ সুত্র জানায়, বেশ কিছু দিন ধরে মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকায় মোটর সাইকেল চুরি বেড়ে গেছে। দিনে ও রাতের নানা কৌশলে একর পর এক মোটর সাইকেল চুরি বেড়ে গেছে। সর্বশেষ গত ২২ ফেব্রুয়ারি উপজেলা সদরের পৌরসভার পুষ্টকামুরী হেলাল মিয়ার বাসা থেকে হৃদয় মিয়া ও আশিকের দুইটি মোটর সাইকেল চুরি হয়। এ ব্যাপারে মির্জাপুর থানায় াভিযোগ হলে মোটর সাইকেল চোর চক্রের সদস্যদের ধরতে মাঠে নামেন পুলিশ।
এদিকে গতকাল বৃহস্পতিবার মির্জাপুর থানার উপপরিদর্শক মো. আবুল বাশার মোল্লার নেতৃর্ত্বে কয়েকজন পুলিশ সদস্য তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুষ্টকামুরী জহুর মোড় এবং গোড়াই নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা চার জন মোটর সাইকেল চোর চক্রের সদস্য এবং তাদের নিকট থেকে মোটর সাইকেল চুরির মাস্টার মাইন্ড চাবিসহ তিনটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি মো. রেজাউল করিম বরেন, তিনটি মোটর সাইকেলসহ চার মোটর সাইকেল চোর চক্রের সদস্য গ্রেফতার হয়েছে। উদ্ধার হয়েছে মোটর সাইকেল চুরির মাস্টার মাইন্ড চাবি। মামলার পর জিজ্ঞানাবাদ চলছে।


