প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রীয় সফরে চীন গেছেন মির্জাপুরের সাংসদ শুভ ও সানি

মীর আনোয়ার হোসেন টুটুল
মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সঙ্গে চার দিনের রাস্ট্রীয় সফরে চীন ও বেইজিং গেছেন দুই ব্যবসায়ী নেতা টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সাংসদ খান আহমেদ শুভ এমপি এবং রাফিউর রহমান খান ইউসুফজাই সানি। দুই জনের বাড়িই টাঙ্গাইলের মির্জাপুরে। খান আহমেদ শুভ এমপি টাঙ্গাইল জেরা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং রািিফউর রহমান খান ইউসুফজাই সানি টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য। আজ সোমবার (৮ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়ে এই ব্যবসায়ী নেতা চীনে গেছেন বলে উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সৈয়দ ওয়াহিদ ইকবাল জানিয়েছেন।
জানা গেছে, খান আহমেদ শুভ দুই বারের এমপি এবং প্রধানমন্ত্রীর অত্যান্ত আস্থাভাজন। ইতিপুর্বেও তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান ও ভারতসহ বিশে^র কয়েকটি দেশে যাওয়ার সুযোগ পেয়েছেন। খান আহমেদ শুভ টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাটিজের সভাপতি, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসি আইসির পরিচালক এবং চলতি বছর সিআইপি (ট্রেড) পেয়েছেন।
অপর দিকে রাফিউর রহমান খান ইউসুফজাই সানি টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য ছাড়াও মধুমতি ব্যাংকের স্পন্সর ডাইরেক্টর এবং ইবিএস গ্রুপের চেয়ারম্যান। মির্জাপুরের দুই কৃতি সন্তান খান আহমেদ শুভ এমপি ও রাফিউর রহমান খান ইউসুফজাই সানি সফল ব্যবসায়ী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে চীন ও বেইজিং সফরে যাওয়ার সুযোগ সৃষ্টি হওয়ায় স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, সুশিল সমাজ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here