মীর আনোয়ার হোসেন টুটুল
৯ দফা দাবী বাস্তবায়নসহ বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীরা কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে আজ শনিবার টাঙ্গাইলের মির্জাপুরে গণমিছিল করে রেল লাইন অবরোধ সৃষ্টি করে। দুপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খন্ডপ খন্ড মিছিলসহ মাথায় লাল ফিতা এবং হাতে লাঠি নিয়ে মির্জাপুর বাইপাস এলাকায় গণমিছিল শুরু করে। মিছিল নিয়ে বিক্ষুব্দ শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ের মির্জাপুর বাইপাস বংশাই রোডে ঢাকা-রাজশাহী-খুলনা রেল লাইন অবরোধ সৃষ্টি করে। এ সময় শহরে উত্তেজনাসহ আতংক ছড়িয়ে পরে।
এদিকে খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে এলাকা ত্যাগ করে। পুলিশের কড়া সতর্কবস্থা থাকায় কোন অপৃতিকর ঘটনা ঘটেনি। বাইপাস এলাকা ঘুরে দেখা গেছে পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে মির্জাপুর থানার ওসি (তদন্ত) মো. সালাউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ টহলরত অবস্তায় রয়েছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম গণমাধ্যম কর্মীদের বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থী মিছিল বের করার চেষ্টা করেছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা চলে গেছে। কোথাও কোন অপৃতিকর ঘটনা ঘটেনি।


