মির্জাপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির অন্তবর্তীকালিন ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পুর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করে অন্তবর্তীকালিন ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার (২৩ আগস্ট) মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই কমিটির সভাপতি ও বাঁশতৈল মো. মনশুর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমরান হোসেন পুর্বের কমিটি বিলুপ্তি ঘোষনা করেন এবং সমিতির কার্যক্রম সুন্দর ভাবে পরিচালনার জন্য নতুন একটি কমিটি গঠন করার জন্য অনুরোধ করেন। সভায় সভাপতিত্ব করেন রানাশাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান আতিক। মির্জাপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকাররি প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে ও অন্তবর্তীকালিন নতুন কমিটি গঠন করার জন্য বক্তব্য রাখেন, গেরামারা গোহাইলবাড়ি সবুজ সেনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক, রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল হাসান, হাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আলিম, জামুর্কি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাদেক আলী মিয়া, ফতেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ হোসেন, গায়রাবেতিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন, গ্রামাটিয়া এম সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্র মোহন বিশ^াস, কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম নুরু, দরানিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কলিম আল মাহমুদ, মজদৈই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেন ও বালিয়াজান উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. শফিকুল ইসলাম প্রমুখ। সভায় বিভিন্ন বিদ্যালয় থেকে আসা সকল শিক্ষকদের সর্বসম্মতিক্রমে রানাশাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমানকে প্রধান উপদেষ্টা, বরাটি নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মীর আনোয়ার হোসেন টুটুল এবং বালিয়াজান উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. শফিকুল ইসলামকে উপদেষ্টা করে ১৫ সদস্য বিশিষ্ট অন্তবর্তীকালিন উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। এখন থেকে এই কমিটিই মাধ্যমিক শিক্ষক সমিতির সকল কার্যক্রম পরিচালনা করবে বলে সিদ্ধান্ত হয়।
এদিকে নবগঠিত মাধ্যমিক শিক্ষক সমিতির ১৫ সদস্য বিশিষ্ট অন্তবর্তীকালিন উপদেষ্টা কমিটি দুপুরে সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম আজাদ সিদ্দিকীর সঙ্গে দেখা করে এক মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় আবুল কালাম আজাদ সিদ্দিকী মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত ১৫ সদস্য বিশিষ্ট অন্তবর্তীকালিন উপদেষ্টা কমিটির সকল সদস্যদের ধন্যবাদ ও অভিনন্দন জানান। মির্জাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের যে কোন সমস্যা সমাধান এবং সমিতির সকল ধরনের সহযোগিতার আশ^াস দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here