মীর আনোয়ার হোসেন টুটুল
দেশের উত্তর পুর্বাঞ্চলে কয়েকটি জেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ্যদের সাহায্যের জন্য টাঙ্গাইলের মির্জাপুরে সপ্তসুর সঙ্গিত নিকেতন নামে একটি সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল শুক্রবার (৩০ আগস্ট) বিভিন্ন এলাকা থেকে আসা শিল্পীদের অংশ গ্রহনে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলে এই সাংস্কৃতিক অনুষ্ঠান।
আজ শনিবার সপ্তসুর সঙ্গিত নিকেতন সাংস্কৃতিক সংগঠনের আয়োজক প্রতাপ সরকার জানান, সাংস্কৃতিক অনুষ্ঠানের মুল উদ্যেশ্য হচ্ছে যে অর্থ পাওয়া যাবে তা দেশের উত্তর পুর্বাঞ্চলে কয়েকটি জেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ্যদের মাঝে বিতরণ করা। সাংস্কৃতিক অনুষ্ঠানে সাধারন জনগনের ভাল সারা পাওয়া গেছে এবং যে পরিমান অর্থ পাওয়া গেছে সেই অর্থ বন্যা দুর্গত এলাকায় নিয়ে অসহায়দের মাঝে তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন বাবু প্রমথেস গোষ্মামী সংকর। সংগীত শিল্পী লোকমান হোসনসহ বিভিন্ন এলাকা থেকে আসা শিল্পীরা সংগীত পরিবেশন করেছে।


