মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে শহীদ দানবীর রণদা প্রসাদ সাহা প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান ভারতেশ^রী হোমসে নবীন বরণ অনুষ্ঠাণ হয়েছে। আজ শনিবার (৩১ আগস্ট) ভারতেশ^রী হোমসের প্রিন্সিপার প্রতিভা মুৎসুদ্দি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল বিডি. লিমিটেড এর পরিচালক শ্রীমতি সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারতেশ^রী হোমসের সিনিয়র শিক্ষিকা কবি ও সাহিত্যিক হেনা সুলতানা। বক্তব্য রাখেন, প্রধান অতিথি শ্রীমতি সাহা, ভারতেশ^রী হোমসের প্রিন্সিপাল মন্দিরা চৌধরী, হোস্টেল সুপার ফাহমিদা রহমান, অমলেন্দু সাহা, অপুর্ব সাহা এবং ছাত্রীদের মধ্যে ইসরাত জাহান ইরা ও মায়িশা ফাহমিদা প্রমুখ। অনুষ্ঠানে নাচ, গান, কবিতা, দলীয় নৃত্য এবং জাতীয় কবি কাজী নজরুর ইসলামের প্রতি শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠান শেষে বিশ^ সাহিত্য কেন্দ্রের শিশু পুরষ্কার ২০২৩ ও ২০২৪ সালের জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ী ছাত্রীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।


