মীর আনোয়ার হোসেন টুটুল
জাতীয় শিক্ষা সপ্তাহে চলতি বছর টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন কবিতা রায়। এর আগে তিনি মির্জাপুর উপজেলায়ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হন। তিনি মির্জাপুর উপজেলার গোড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। আজ বৃহস্পতিবার মির্জাপুর উপজেরা প্রাথমিক শিক্ষা অফিস বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা শিক্ষা অফিস সুত্র জানায়, কবিতা রায় জাতীয় প্রাথমিক পদক প্রতিযোগিতায় টাঙ্গাইল জেলা শিক্ষা কমিটির মুল্যায়নে জেলা পর্যায়ে (মহিলা) ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। জানা গেছে, কবিতা রায় একজন ভাল কাব স্কাউটস। শিক্ষা বিস্তারের জন্য কবিতা রায় নিবেদিতপ্রাণ শিক্ষক, আইসিটি আইকন এবং বিদ্যালয় প্রেমী শিক্ষক। তার অক্লান্ত শ্রমের ফলেই গোড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ঝড়ে পরারোধ, অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ এবং শিক্ষার ব্যাপক পরিবর্তনসহ উন্নয়ন হয়েছে।
এদিকে টাঙ্গাইল জেলা পর্যায়ে কবিতা রায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন, সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক শেখ নুরুল আলম, সহকারী কমিশনার (ভুমি) ও পৌরসভার প্রশাসক মাসুদুর রহমান, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার শর্মিষ্ঠ রানী মজুমদার, বাংলাদেশ স্কাউটস মির্জাপুর উপজেলা শাখার কমিশনার ও দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলমসহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতৃবৃন্দ।


