বাংলা নিউজ
Sunday, April 19, 2026
Home Blog Page 47

মির্জাপুরে উপজেলা পরিষদ ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা পরিষদ এবং আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩০ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজারুল ইসলাম, মীর্জা শামীমা আক্তার শিফা, মির্জাপুর থানার ওসি (তদন্ত) মো. গিয়াস উদ্দিন, ওয়ার্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুব আলম মল্লিক হুরমহল ও জামুর্কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডি এ মতিন প্রমুখ। উপজেলা পরিষদ এবং আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় পৌরসভার কর্মকর্তা, বিভিন্ন সরকারী অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় গণমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন।

মির্জাপুরে সিএইআরএফের উদ্যোগ দুই দিন ব্যাপি বিজ্ঞান ক্যাম্প

মীর আনোয়ার হোসেন টুটুল
গড়বো বিজ্ঞানী সাজাবো বাংলাদেশ- এক মুঠো বিজ্ঞান এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে দুই দিন ব্যাপি বিজ্ঞান ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ভিন্নধর্মী এই অনুষ্ঠানের মুল আয়োজক ছিলেন চাইল্ড হেল্থ রিসার্চ ফাউন্ডেশন (সিএইচআরএফ)। মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে দুই দিন ব্যাপি এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে এই বিদ্যালয়ের ২৪ জন ক্ষুদে বিজ্ঞানী হাতে কলমে প্রশিক্ষণ নিয়েছে। আজ বুধবার (২৯ মার্চ) ছিল সমাপনী অনুষ্ঠান। সমাপনী দিনে মির্জাপুর উপজেলার ১০ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ উপলক্ষে বিদালয় মাঠ প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিখ্যাত অণুজীব বিজ্ঞানী ড, সেজুতি সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, মির্জাপুর থানার ওসি (তদন্ত) মো. গিয়াস উদ্দিন, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিন, সহকারী শিক্ষক আব্দুল কাদের, মো. সমশের আলী, প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম ও তোফাজ্জল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ড. সেজুতি সাহা বলেন, বিজ্ঞান ক্যাম্পের মুল লক্ষ হচ্ছে তরুণ শিক্ষার্থীদের দেখানো যে, বিজ্ঞানীরা দেখতে তাদেরই মতো যাতে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিতের প্রতি শিক্ষার্থদের কমতে থাকা আগ্রহকে পুনরুজ্জীত করা যায়। বিজ্ঞান ক্যাম্পে শিক্ষার্থীরা তাদের দৈনন্দিন জীবনের সাথে প্রাসঙ্গিক মজাদার কিছু পরীক্ষা-নিরীক্ষা হাতে-কলমে করার মাধ্যমে বিজ্ঞানের উদ্ভাভিত দিকটি বুঝার সুযোগ পেয়েছে। তিনি আরও বলেন, সিএইচআরএফ এর লক্ষ হল গবেষনা ও অ্যাডভোকেসির মাধ্যমে যথাযত নীতিগত সিন্ধান্ত গ্রহনের মাধ্যমে বাংলাদেশ এবং সারা বিশে^ শিশু স্বাস্থ্যের উন্নতি করা এবং পরবর্তী প্রজন্মের বিজ্ঞানী গড়ে তোলা। জীবন বাঁচাতে সিএইচআরএফ যে প্রভাব রেখে যাচ্ছে তা জাতীয় ও আন্তর্জাতিক প্রশংসা পেয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হলো ডাব্লিউএইচও, উইনেসকো, বিল এবং মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, আমেরিকা সোসাইটি অফ মাইক্রোবায়োলজি এবং একুশে পদক।
দুই দিন ব্যাপি বিজ্ঞান ক্যাম্পে সিএইচআরএফের প্রোগ্রাম রিসার্চ ম্যানেজার ড. সুলতানী আফলাতুন রুবানা, আ্যাসিস্টান্ট ম্যানেজার রুমা দত্ত, অফিস এক্্িরকিউটিভ মনিমুল হাসান খান, ফিল্ড রিসার্চ ম্যানেজার মোহাম্মদ শামীম হাসান, সাকিউল কবির, আসিফুর রগমান মজুমদার, জাসিয়া মুমতাহিনা হাফছা, মুহাম্মদ সাফিউল আলম মন্ডল, এবং মো. ওবাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মির্জাপুরে বীরাঙ্গনা রবিজান বেগমসহ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে বীরাঙ্গনা রবিজান বেগমসহ বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ রবিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মির্জাপুর উপজেলা প্রশাসন শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ সংসর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খান আহমেদ শুভ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আমিনুল ইসলাম বুলবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা এড. মোশারফ হোসেন মনি, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুর রহমান শহিদ ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী প্রমুখ। পরে বীরাঙ্গনা রবিজান বেগমসহ মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়নের প্রায় ৯০০শ বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

মীর আনোয়ার হোসেন টুটুল
৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা পরিষদ চত্তরে বীর শহিদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ অর্জনে-এ পুষ্প স্তবক অর্পন, এক মিনিট নিরবতা পালন, শহীদদের আত্বার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত, শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কুচকাওয়াচ ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলের মির্জাপুরে আজ রবিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সুর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্মৃতিসৌধ অর্জনে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযাদ্ধা এবং সাংবাদিকগন পুষ্প স্তবক অর্পন করেন। এ সময় এক মিনিট নিরবতা এবং বিশেষ মোনাজাত করা হয়।
সকাল আটটায় মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কুচকাওয়াচ অনুষ্ঠিত হয়। এতে পুলিশ বাহিনী, আনসার ও ভিডিপি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীল সদস্যগন অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। এ সময় মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আমিনুল ইসলাম বুলবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ ও সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত উপস্থিত ছিলেন।

মির্জাপুরে মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে ২৫ মার্চ গণহত্যা দিবসে শহীদদের স্মরণ

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে ২৫ মার্চ গণহত্যা দিবসে শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে। আজ শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্তরে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ অর্জন এবং মুক্তির মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। এ সময় মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আমিনুল ইসলাম বুলবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, উপজেলা প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, সুশিল সমাজের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন। পরে শহীদদের আত্বার মাগফেরাত কামনায় বিশেষ মোনজাত করা হয়।

মির্জাপুরে নবনির্মিত স্মৃতি সৌধ মুক্তির পথ-এর উদ্ধোধন

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে বাঁশতৈল ইউনয়নের নয়াপাড়া গ্রামে নবনির্মিত স্মৃতি সৌধ মুক্তির পথ এর উদ্ধোধন করা হয়েছে। আজ শনিবার (২৫ মার্চ) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নবনির্মিত স্মৃতি সৌধ মুক্তির পথ এর উদ্ধোধন করেন ভুমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। এ সময় মির্জাপুর উপজেরা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আমিনুর ইসলাম বুলবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, বাঁশতৈল পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ হেলাল দেওয়ান, বাঁশতৈল মো. মনশুর আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সবাপতি ও ইটাটা মারিক সমিতির সভাপতি মো. মঞ্জুরুল কাদের বাবুল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আজাহারুল ইসলাম, সাধারন সম্পাদক মো. মোকলেছুর রহমান প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা নির্বাগী অফিসার মো. হাফিজুর রহমান বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ৩০ অক্টোবর বাঁশতৈল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী, নয়াপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইমান আলী, আব্দুল কাচ্ছেদ, আব্দুল মালেক, মফেজ উদ্দিন, পন্ডিত আলী, আব্দুল কাদের, আব্দুস সালাম ও ঠান্ডু মিয়া শহীদ হন। তাপষা স্মরনে স্মৃতি সৌধ মুক্তির পথ নির্মান করা হয়েছে। খান আহমেদ শুভ এমপি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুর পরামর্শ ও নির্দেশনায় উপজেলা প্রশাসনের উদ্যোগ, এলজিইডির কারিগরি সহয়াতা এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে এ স্মৃতিসৌধ নির্মান করা হয়েছে।

মানবিক সাহায্যের জন্য আবেদন

মো.সাজজাত হোসেন,

মো.সাদেকুর রহমান টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা ও মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য । শহীদ পরিবারের সন্তান । তিনি গত দশ বছর যাবত কিডনি রোগে আক্রান্ত।
তিনি দীর্ঘদিন ঢাকার সিকেডি হাসপাতাল ও মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বর্তমানে উন্নত চিকিৎসার জন্য পার্শ্ববর্তী দেশ ভারতের কোলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক দ্বীপক শংকর বায়ের চিকিৎসাধীন রয়েছেন। ভারতের চিকিৎসক দ্বীপক শংকর বায় তার কিডনি প্রতিস্থাপন ও উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। ভারতের রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতালের চিকিৎসক বলেছেন সার্জারি করতে হবে যার জন্য ৩০লক্ষ টাকা প্রয়োজন যা সাদেকুর রহমানের নিম্ন মধ্যবিত্ত পরিবারের পক্ষে যোগাড় করা প্রায় অসাধ্য।
মো.সাদেকুর রহমান বলেন, আমি বাচঁতে চাই। আমি স্বাভাবি সুস্থ জীবন পেয়ে আমার পরিবারের সঙ্গে ফিরতে চাই তাই হৃদয়বান ব্যক্তিদের নিকট সাহায্যের জন্য আকুল আবেদন করছি। যারা দান করেন যাকাত প্রদান করেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ আমাকে আর্থিকভাবে সাহায়্য করার জন্য। আমার সঞ্চয়ী হিসাব নাম্বার ২০৫০৩৭০২০১২৩০৪১১ ইসলামি ব্যাংক , মির্জাপুর শাখা। বিকাশ/নগদ পারসোনাল নাম্বার ০১৭৩৫২৫৬৫৭২।

মির্জাপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধান মন্ত্রীর উপহার বিনামুল্যে ট্যাব বিতরন

মীর আনোয়ার হোসেন টুটুল
স্মাট বাংলাদেশ গড়ার লক্ষে মাননীয় প্রধান মন্ত্রীর উপহার হিসেবে মাধ্যমিক বিদ্যালয় ও সমমনা শিক্ষা প্রতিষ্ঠানের (নবম-দশম শ্রেণীর) মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে ট্যাব বিতরন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা প্রশাসন এবং উপজেলা পরিসংখ্যান অফিস আয়োজিত ট্যাব বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি।
শহীদ ভবানী প্রসাদ সাহা মির্জাপুর সরকারী কলেজ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি খান আহমেদ শুভ এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা তাহমিনা জাহান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এস এম মোজাহিদুর ইসলাম মনির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা ও আজাহারুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান অফিসার মো. ফরহাদ হোসেন ফাহাদ, দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষখ মো. খোরশেদ আলম প্রমুখ। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ উপজেলার ৫৪ টি মাদ্যমিক বিদ্যালয় এবং ১৪ টি মাদ্রাসার (নবম-দশম শ্রেণীর) ৩০৬ জন মেধাবী শিক্ষার্থীদের হাতে প্রধান মন্ত্রীর দেওয়া উপহার হিসেবে একটি করে ট্যাব তুলে দেন।

মির্জাপুরে রমজান উপলক্ষে মনিটরিং কমিটির সচেতনামুলক লিফেলেট বিতরন

মীর আনোয়ার হোসেন টুটুল
রমজান মাস উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা বাজার মনিটরিং কমিটি জনসচেতনামুলক লিফলেট বিতরন করেছেন। আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানের নের্তৃত্বে শহরের বিভিন্ন দোকান পাট ও ফুটপাতের দোকানের ব্যবসায়ীদের মাঝে জনসচেতনা মুলক লিফলেট বিতরন করা হয। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা ও আজাহারুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে বাজার নিয়ন্ত্রন মনিটরিং কমিরি সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান বলেন, রমজান মাস এলে এক শ্রেণীর ব্যবসায়ী নানা কারসাজির মাধ্যমে পন্য মজুত রেখে বেশী দামে পন্য বিক্রি করে থাকেন। এছাড়া নোংরা পরিবেশে ইফতারি বিক্রি করা হয়। এ বছর রমজান মাসে কোন অসাধুন চক্র যাতে বাজার অস্থিতিশীল করতে না পারেন সে জন্য বাজার মনিটরিং কমিটি করা হয়েছে। এখন মনিটরিং কমিটি নিয়মিত বাজার দেখাশোনা করবেন। সরকারী নির্দেশনা প্রতিপালনের জন্য উপজেলা বাজার মনিটরিং কমিটির সদস্যবৃন্দ জনসচেতনা মুলক লিফলেট বিতরন করে যাচ্ছেন।

মির্জাপুর প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক সম্পন্ন

হারুন অর রশিদ
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান ২০২৩ প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮মার্চ) রাত ৮টায় প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল মহসীন শিপনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো, হাফিজুর রহমান, শহীদ ভবানী প্রসাদ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান শিলা। আরও বক্তব্য রাখেন মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন বাবর, মির্জাপুর খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মাসুদ করিম, আওয়ামীলীগের সহসভাপতি মোজাহিদুল ইসলাম মনির, প্রেসক্লাবের সদ্য বিদায়ী সভাপতি নিরঞ্জন পাল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সহিনুর রহমান, সাংবাদিক কিসমত খন্দোকার, মির্জাপুর পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ প্রমুখ। প্রধান অতিথি খান আহমেদ শুভ এমপি নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান। এসময় তিনি বলেন, ‘সাংবাদিকদের দলমদের উর্দ্ধে উঠে মির্জাপুরের উন্নয়নের জন্য কাজ করতে হবে’। উল্লেখ্য ২৭ ফেব্রুয়ারি দেশ রুপান্তর পত্রিকার প্রতিনিধি শামসুল ইসলাম সহিদকে সভাপতি, প্রথম আলোর প্রতিনি সোহেল মহসীন শিপনকে সম্পাদক ও (দৈনিক নয়া দিগন্ত ও বিএমএফ টেলিভিশনের) প্রতিনিধি হারুন অর রশিদকে কোষাধ্যক্ষ করে ১০ সদস্য বিশিষ্ট্য কার্যনির্বাহী কমিটি গঠসন করা হয়। এ কমিটি আগামী ২ বছর দায়িত্ব পালন করবেন।