মির্জাপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ১১ মে উপজেলা সদরের উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির মিলনায়তনে প্রথম সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মো. আতিকুর রহমান আতিক। বক্তব্য রাখেন নবনির্বাচিত কার্যানির্বাহী কমিটির সাধারন সম্পাদক মো. আমজাদ হোসেন, সহসভাপতি মো. সাদেক আলী মিয়া, যুগ্ম সম্পাদক মো. মোশরাফ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা আইনুন নাহার, সাংগঠনিক সম্পাদক মীর আনোয়ার হোসেন টুটুল, চিত্ত-বিনোদন সম্পাদক মো. ফরিদ হোসেন কোষাধক্ষ মো. কলিম আল মাহমুদ প্রমুখ। প্রথম সভায় নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, গত ২৬ এপ্রিল মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে আতিক-আমজাদ-টুটুল পরিষদ বিনা প্রতিদ্বন্ধিতায় পুর্ন প্যানেলে নির্বাচিত হন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ, বিদ্যুৎ অফিস ঘোরাও

    মির্জাপুরে প্রান্তীক কৃষক ও শিক্ষা প্রতিষ্ঠানে বিনামুল্যে গাছের চারা ও সার বিতরণ

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *