মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে বৃক্ষ রোপন ও জলবায়ুর পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় উপজেলা পরিষদ মিলানয়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সুপাদের নিয়ে এ মতবিনিময় সবার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার ও সাধারণ সম্পাদক মো. ফজলুল করিম প্রমুখ।






