মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে জামুর্কি ইউনিয়নের গুনটিয়া কেন্দ্রীয় জামে মসজিদের বিরুদ্ধে একটি কু-চক্রী মহলের মিথ্যা অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। আজ শুক্রবার (২৩ মে) বাদ জুমা গুনটিয়া কেন্দ্রীয় জামে মসজিদের বর্তমান কমিটির সভাপতি, সম্পাদক, সদস্যবৃন্দ এবং গ্রামের ধর্মপ্রাণ মুসুল্লিদের যৌথ উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে প্রতিবাদ জানান মসজিদ কমিটির সভাপতি এ এস জাহাঙ্গীর আলম ও সহ-সভাপতি মো. আনিছুর রহমান। এ সময় জামুর্কি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আলী এজাজ খান চেধুরী রুবেল, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, সমাজ সেবক ও ব্যবসায়ী সোহেল রহমানসহ সমাজের কয়েক শতাধিক মুসুল্লি উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে সভাপতি এ এস জাহাঙ্গীর আলম ও সহসভাপতি মো. আনিছুর রহমান উল্লেখ করেন, গুনটিয়া গ্রামের ধর্মপ্রাণ মুসুল্লিদের সার্বিক সহায়তায় দীর্ঘ দিন ধরে গুনটিয়া কেন্দ্রীয় জামে মসজিদটি সুন্দর ভাবে পরিচালনা হয়ে আসছে। এই গ্রামের ও এই মসজিদের সাবেক সদস্য আলমগীর হোসেন, বারি মিয়া, হাবিব মিয়া, জয়নাল, মহসীন, নাছির ও স্বাধীনহ একটি দুষ্ঠু চক্র কমিটির সদস্য এবং মসজিদের সুনাম খুন্ন করার জন্য মিথ্যা অপ-প্রচার চালিয়ে যাচ্ছে যা নিন্দনীয়। শুধু তাই নয় তারা রাজনৈতিক দলের নাম ব্যবহার করে মসজিদের ইমাম ও মোয়াজ্জিম নিযোগে মিথ্যা অপ-প্রচার, মসজিদের দানের টাকা আত্বসাতসহ নানা ভাবে প্রশাসনের নিকট মিথ্যা অভিযোগ দেওয়ার পর প্রশাসন তদন্ত করে ঘটনার কোন সত্যতা পাননি। লিখিত বক্তব্যে বলা হয় মসজিদের সাবেক সদস্য আলমগীর হোসেন, বারি মিয়া, হাবিব মিয়া, জয়নাল, মহসীন, নাছির ও স্বাধীনহ একটি দুষ্ঠু চক্র মসজিদের আইপিএস চুরি করে তাদের নিজেরে বাড়িতে রেখেছেন এবং মসজিদের টাকা পয়সাসহ গুরুত্বপুর্ন কাগজপত্র এবং নথিপত্রও গায়েব করে দিয়েছে। ফলে তারা নিজেরাই মসজিদ থেকে বের হয়ে গিয়ে অন্যত্র নতুন ভাবে মসজিদ নির্মান করে নামাজ আদায় করছেন। এখন গুনটিয়া কেন্দ্রীয় জামে মসজিদের বর্তমান কমিটি ও মসজিদের নামে মিথ্যা নানা অপ-প্রচার চালিয়ে যাচ্ছে। যার কোন ভিত্তি নেই। সংবাদ সম্মেলনের মাধ্যমে উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং তাদের বিরুদ্ধে শাস্তির দাবীও জানাচ্ছি।
এ ব্যাপারে অভিযুক্তদের মধ্যে হাবিব বলেন, ঐ মসজিদ নিয়ে নানা ঘটনাই ঘটেছে এবং আমরা কোন বিচার পাইনি। বিচার না পেয়ে আমরা নিজেরাই নতুন ভাবে মসজিদ নির্মান করে নামাজ আদায় করে যাচ্ছি।







