মির্জাপরে প্রিয় দল ব্রাজিলের পতাকা উড়াতে গিয়ে ছাঁদ থেকে পড়ে যুবকের মৃত্যু

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে বিশ^কাপ ফুটবল প্রিয় দল ব্রাজিলের পতাকা উড়াতে গিয়ে ছাঁদ থেকে পড়ে রায়হান মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তার পিতার নাম লাল মিয়া। গ্রামের বাড়ি দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের পরাইখালি গ্রামে। রায়হান তার পরিবারের সঙ্গে মির্জাপুর শহরে কুমারজানি এলাকায় কুয়াশা হটেলের পাশে ভাড়া বাসায় থাকতেন। তবে তার পরিবারের দাবী রায়হান মানষিক ভাবে দীর্ঘ দিন অসুস্থ্য ছিল।
এলাকাবাসি জানায়, রায়হান ও তার পরিবার কুমারজানি এলাকায় জুয়েল তালুকদারের বাসায় ভাড়া থাকতেন। আজ রবিবার ভাড়া বাসায় ছয়তলা ভবনের ছাঁদে ব্রাজিলের পতাকা উড়াতে যায়। পতাকা উড়াতে গিয়ে হঠাৎ করে নিচে পড়ে গুরুতর আহত হয়। আশপাশের লোকজন তাকে উদ্ধার কের কুমুদিনী হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকগন তাকে মৃত ঘোষনা করে। রায়হানের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পরলে ব্রাজিল সমর্থকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মির্জাপুর অফিসার ইনচাজ আব্দুল্লাহ আল মামুন বলেন,লাশ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে রায়হানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে পুকুর খননের নামে মাটি বিক্রি হুমকির মুখে নির্বাহী অফিসারের কার্যালয়সহ পাকা ঘরবাড়ি

    মির্জাপুরে উৎসব মুখর পরিবেশে একযোগে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্ধোধন

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *