মির্জাপুরে সাংবাদিক জাহাঙ্গীরের মাতা জাহিরন নেছার ইন্তোকল

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি এবং দৈনিক আজকের পত্রিবার মির্জাপুর উপজেলা প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মাতা জাহিরন নেছা (৬৫) আজ মঙ্গলবার রাজধানী ঢাকার জাতী হৃত রোগ ইন্সস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)। তার স্বামীর নাম মো.সিরাজ মিয়া। গ্রামের বাড়ি মির্জাপুর পৌরসভার বাওয়ার কুমারজানি গ্রামে। তার স্বামী মো. সিরাজ মিয়া মির্জাপুর ইউনিয়নের সাবেক মেম্বার এবং মির্জাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর। বাদ মাগরিব বাওয়ার কুমারজানি মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যু কালে তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
এদিকে সাংবাদিক জাহাঙ্গীরের মাতা জাহিরন নেছার মৃত্যুতে তার আত্বার মাগফিরাত কামনায় গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড. আব্দুর রউফ মিয়া, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সভাপতি মো. হযরত আলী মিঞা, সাধারণ সম্পাদক এ এম মহসীন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. ইয়াহ ইয়াহ খান মারুফসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে পিকনিকে এসে বংশাই নদীতে গোসলে নেমে মাদ্রাসার ছাত্র নিখোঁজ

    মির্জাপুরে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের অবসরকালিন অর্থ ও ক্রেস্ট প্রদান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *