মীর আনোয়ার হোসেন টুটুল
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষনা মেধা-বিজ্ঞান-উদ্বাভবনের দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে আজ শুক্রবার (১২ জুন) টাঙ্গাইলের মিজাপুরে স্টারটাপ সাইন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া সোকেজিং প্রোগ্রাম প্রতিযোগিতায় নারী শিক্ষা প্রতিষ্ঠান ভারতেশ^রী হোমস উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে। দ্বিতীয় হয়েছে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ এবং তৃতীয় হয়েছে মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। ন্যাশনাল এক্্িরলেন্স সাপোর্ট স্কিম এসইডিসি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের শহীদ ভবানী প্রসাদ সাহা রবি মিলনায়তনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-০৭ মির্জাপুর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ওছমান গনি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধূরী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড. আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সভাপতি মো. হযরত আলী মিঞা, সাধারণ সম্পাদক এস এম মহসীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, দপ্তর সম্পাদক মো. হারুন অর রশিদ, উপজেলা শ্রমিকদলের সভাপতি কোব্বত আরী মৃধা এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. ওয়াজেদ মৃধা প্রমুখ। পরে বিজয়ীদের মেধ্য পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।






