মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলহাস উদ্দিনের মাতা হাসনা বেগমের (৭৫) এর মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা এগারটায় বিদ্যালয় প্রাঙ্গনে এ শোকসভা অনুষ্ঠিত হয়ে। বিদ্যালয় কতৃপক্ষ এ শোকসভার আয়োজন করে। শোকসভায় বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী ছাড়াও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মীর আনোয়ার হোসেন টুটুলের সঞ্চালনায় দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের হেড মাওলানা শেখ মো. আ. ওয়াহাব। উল্লেখ যে, গতকাল বুধবার দিবাগত রাত সারে ১২ টার সময় মির্জাপুর উপজেলার জামুর্কি ইউনিয়নের আগধল্যা গ্রামের নিজ বাড়িতে হাসনা বেগম মারা যান। তার স্বামীর নাম মো. সুলতান উদ্দিন। আজ বৃহস্পতিবার সকাল দশটায় আগধল্যা মধ্যপাড়া জামে মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে তাকে গ্রামের সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্বামী, দুই পুত্র ও এক কন্যা রেখে গেছেন। প্রধান শিক্ষক মো. জুলহাস উদ্দিনের মাতা হাসনা বেগমের মৃত্যুতে তার পরিবারের প্রতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, এডহক কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার এবং এলাকাবাসি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।






