মির্জাপুরে কেমিস্টস এন্ড ড্রাগিস্টস নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠান

মীর আনোয়ার হোসেন টুটুল,
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠান গতকাল বুধবার সদরের কালিবাড়ি রোডের কালি মেডিকেল হলের দোতলায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মির্জাপুর বাজার বণিক সমতিরি সভাপতি মো. গোলাম ফারুক সিদ্দিকী এবং বিশেষ অতিথি ছিলেন বণিক সমিতির সাধারণ সম্পাদক ও মির্জাপুর পৌরসভার সাবেক কাউন্সিলল এবং পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আলী আযম সিদ্দিকী। নবগঠিত কমিটির সভাপতি সমির বণিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে মির্জাপুর উপজেলা বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির নবগঠিত কমিটির সদস্য ছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তি এবং সুধীজন উপস্থিত ছিলেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে ১১ দলীয় জোটের পল্লী বিদ্যুতের জোনাল অফিস ঘোরাও

    মির্জাপুরে এমপির সহায়তায় চুকুরিয়া ও স্বল্প মহেড়া এলাকায় জলাবদ্ধতা নিরসন

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *