মীর আনোয়ার হোসেন টুটুল
আজ একটি গাছ, আগামীতে একটি সবুজ পৃথিবী এই শ্লোগান নিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে সিভিল সোসাইটি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন বিনামুল্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ এবং বিভিন্ন রাস্তার পাশে গাছের চারা রোপন করে যাচ্ছে। সোসাইটির কর্মকর্তা ও সদস্যরা জানিয়েছেন তাদের মুল উদ্দেশ্য হচ্ছে বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজ পৃথিবী গড়া।
আজ বৃহস্পতিবার সোসাইটির পক্ষ থেকে কর্মকর্তাগন জানিয়েছেন দীর্ঘ দিন ধরে তারা সামাজিক বাবে এই কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার উপজেলা সদরের মির্জাপুর উপজেলা প্রশাসন মডেল স্কুল এন্ড কলেজে শিক্ষার্থী-শিক্ষকদের মাঝে বিনামুল্যে গাছের চারা বিতরণ করা হয়। এ সময় মির্জাপুর উপজেলা প্রশাসন মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক কমলা সরকার, সহকারী শিক্ষক সাদিয়া আক্তার ও শিক্ষকমন্ডলী এবং সিভিল সোসাইটির কর্মকর্তা জয় সরকার ও মাসুদ ছাড়াও সকল সদস্য উপস্থিত ছিলেন।






