মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে হাটুভাঙ্গা এলাকায় গাজীপুরের কোনাবাড়ি এলাকার মাদ্রাসার পক্ষ থেকে মাদ্রাসার ৪০-৫৫ জন ছাত্র নিয়ে ইঞ্জিন চালিত স্যালু নৌকায় পিকনিকে এসে বংশাই নদীতে গোসলে নেমে ইসমাইল হোসেন (১৪) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। ইসমাইল হোসেনের পিতার নাম মুফতি খান ইব্রাহিম। বাড়ি গাজীপুরের কোনাবাড়ি এলাকার আমবাগ বলে জানা গেছে। তাকে উদ্ধারে মির্জাপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। আজ শনিবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হাটুভাঙ্গা ব্রিজের পশ্চিম পাশে এ ঘটনা ঘটেছে।
এলাকাবাসি ও পুলিশ জানায়, আজ শনিবার বেলা এগারটার দিকে কোনাবাড়ি বাসিয়া নদীর ঘাট থেকে ৪০-৫০ জন মাদ্রাসার ছাত্র নিয়ে মাদ্রাসার শিক্ষকগন টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীর হাটুভাঙ্গা এলাকায় পিকনিকে আসে। দুপুরে রান্নার পর একটু আনন্দ বিনোদনের জন্য শিক্ষক ও ছাত্ররা মিলে নদীর পারের খালি জমিতে ফুটবল খেলে। ফুটবল খেলা শেষে মাদ্রাসার ছাত্ররা বংশাই নদীতে গোসলে নামে। গোসলে নেমে এ সময় ইসমাইল নিখোঁজ হয়। ঘটনা জানাজানি হলে এলাকাবাসি বিষয়টি মির্জাপুর থানা পুলিশ ও মির্জাপুর ফায়ার সার্ভিসকে জানায়। পুলিশ ও ফায়ার সার্ভিস এবং ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে নদীতে নেমে তাকে উদ্ধার কাজে নামেন। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইসমাইল উদ্ধার হয়নি। এ ঘটনায় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বরেন, খবর পেয়ে পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। পামাপাশি ফায়ার সার্ভিস ও যুবুরি দল উদ্ধারে নেমেছেন। এখন পর্যন্ত উদ্ধার হয়নি।






