মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে বৃষ্টিতে গ্রামীণ আঞ্চলিক রাস্তা ভেঙ্গে ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে যোগাযোগের ক্ষেত্রে এলাকাবাসিদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। ক্ষতিগ্রস্থ্য রাস্তাগুলোর মধ্যে রয়েছে সড়ক ও জনপথ বিভাগের অধিনে আঞ্চলিক রাস্তা এবং এলজিইডির অধিনে গ্রামীণ রাস্তা। দেওহাটা-বহুরিয়া-ধানতারা রোডের দেওহাটা বাজারের দক্ষিণ পাশে ব্রিজের দুই পাশে প্রায় ২০০ মিটার এপ্রোচ রোড নির্মান না হওয়ায় দীর্ঘ দিন ধরে জনদুর্ভোগ চরম আকার ধারন করছে। ফতেপুর ইউনিয়নে বংশাই নদীর ভাঙ্গনে মির্জাপুর-ফতেপুর রাস্তা ভেঙ্গে নদী গর্ভে বিলিন হওয়ায় মির্জাুপর, বাসাইল ও সখীপুর উপজেলার সঙ্গে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে দীর্ঘ দিন ধরে।
আজ শুক্রবার (২৪ জুলাই) খোঁজ নিয়ে জানা গেছে, এলজিইডির অধিনে কদিমধল্যা-বরাটি রাস্তা, কাটরা-উফুলকী রাস্তা, মির্জাপুর-কামারপাড়া-ভাওড়া রাস্তা, কদিমধল্যা-ছাওয়ালী-বাসাইল রাস্তা, হিলড়া-আদাবাড়ি-ফতেপুর রাস্তা, ফতেপুর-পারদিঘী রাস্তা, ভাবখন্ড-পাইকপাড়া রাস্তা, দেওড়া-ফতেপুর-আনাইতারা রাস্তা, ওয়ার্শি-নাগরপাড়া-ভাতগ্রাম রাস্তা, দেওহাটা-বহুরিয়া রাস্তা, কুরনী-ফতেপুর রাস্তা, সোহাগপাড়া-কোদালিয়া রাস্তা, হাটুভাঙ্গা-আজগানা-কুড়িপাড়া রাস্তা, বাঁশতৈল-বালিয়াজান রাস্তাসহ ৩০-৩৫ টি গ্রামীণ রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে। এসব রাস্তার দুই পাশে ভেঙ্গে ও ছোট বড় খানা খন্দক সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগি হয়ে পরেছে। কোন কোন রাস্তায় যানবহান চলাচল তো দুরের কথা পায়ে হেঁটে চলাই দুষ্কার হয়ে পরেছে বেল ভুক্তভোগি এলাকাবাসি অভিযোগ করেছে।
এদিকে মির্জাপুর উপজেলা সড়ক ও জনপথ বিভাগ উপবিভাগীয় সহকারী প্রকৌশলী অফিস সুত্র জানায়, সড়ক ও জনপথ বিভাগের অধিনে গোড়াই-সখীপুর-ঢাকা রাস্তা, পাকুল্যা-দেলদুয়ার-লাউহাটি –টাঙ্গাইল রাস্তা ক্ষতিগ্রস্থ্য হয়েছে ক্ষতিগ্রস্থ্য হয়েছে। একই ভাবে মির্জাপুর-ওয়ার্শি-বালিয়া রাস্তা এবং মির্জাপুর-ভাতগ্রাম-কেদারপুর-লাউহাটি রাস্তায় অতি বৃষ্টির কারনে বিভিন্ন অংশে রাস্তার ক্ষতি হয়েছে। মির্জাপুর পৌরসভার পুষ্টকামুরী, ইউনিয়নপাড়া, গাড়াইল, সাহাপাড়া, বাওয়ার কুমারজানি, বংশাই রোডসহ বিভিন্ন রাস্তার খবুই করুন দশা। গুরুত্বপুর্ন এই রাস্তাসহ পৌরসভার বেশ কয়েকটি রাস্তা ভেঙ্গে চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে।
পৌরসভার সহকারী প্রকৌশলী মো. মঞ্জুর হোসেন জানান, পৌরসভার ৯ ওয়ার্ডের মধ্যে থানা রোড, বংশাই রোড, কুমারজানি রোড, বাজার রোড, বাইমহাটি পালপাড়া, সাহাপড়া, পুষ্টকামুরীসহ অধিকাংশ রাস্তার রাস্তার উন্নয়ন কাজ শুরু হয়েছে। কয়েকটি রাস্তা সংস্কারের জন্য বরাদ্ধ চেয়ে এডিবি, জাইকা ও টাঙ্গাইল উন্নয়ন প্রজেক্টসহ সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে আবেদন করা হয়েছে। অর্থ বরাদ্ধ পেলে উন্নয়ন কাজও শুরু হয়েছে।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী মো, মনিরুল সাজ রিজন বলেন, বৃষ্টিতে গ্রামীণ রাস্তার ক্ষতি হচ্ছে। এলাকা পরিদর্শন করে এমপি মহোদয় এবং ইউএনও মহোদয়ের সঙ্গে পরামর্শ করে ক্ষতিগ্রস্থ্য রাস্তার তালিকা করে প্রকল্প তৈরী করে প্রয়োজনীয় বরাদ্ধ চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে। বরাদ্ধ পেরে দ্রুত কাজ শুরু হবে।
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগ মির্জাপুর অফিসের উপ বিভাগীয় প্রকৌশলী মো. রুহুল আযম বলেন, সড়ক ও জনপথ বিভাগের অধিনের যে সব আঞ্চলিক রাস্তার ক্ষতি হয়েছে কিছু কিছু এলাকায় সংস্কার হচ্ছে। বিশেষ বরাদ্ধের জন্য এগুলোর প্রকল্প তৈরী করে মন্ত্রনালয়ে পাঠানো হচ্ছে। বরাদ্ধ পেলে রাস্তা গুলোর দ্রুত সংস্কার করা হবে।






