মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক এবং কর্মচারীদের মাঝে অবসরকালিন অর্থ বিতরণ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। আজ শনিবার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নিজস্ব কার্যালয়ে শিক্ষক কর্মচারীদের এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যকি শিক্ষক সমিতির সভাপতি মো. আতিকুর রহমান। মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মীর আনোয়ার হোসেন টুটুল, প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম, মো. মোশারফ হোসেন, মো. আব্দুল আলীম, বিদায়ী প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক, মো. ইব্রাহীম মিয়া ও মো. লুৎফর রহমান প্রমুখ। পরে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের মাঝে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।






