মুন্সিপাড়া প্রবাসী ফাউন্ডেশন এর উদ্যোগে শীতবস্ত্র কম্বল প্রদান।

0
72

বারবেলা ডেস্ক
টাংগাইল মির্জাপুর উপজেলার স্বনামধন্য সামাজিক ও মানবিক সংগঠন মুন্সিপাড়া প্রবাসী ফাউন্ডেশন এর উদ্যোগে গত ৬ জানুয়ারি’২০২৩ রোজ শুক্রবার টাংগাইল মির্জাপুরের তরফপুর ইউনিয়ন মুন্সিপাড়া অটোস্টান্ড সংলগ্ন রমেজ উদ্দিনের বাগানবাড়ি শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা ব্যাংক কর্মকর্তা মাহবুবুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আনোয়ার হোসেন মিয়া। এসময় উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক সোহেল রানা জুয়েল, ক্রিয়া সম্পাদক রাজন আহমেদ বাবুল (ইটালি), সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল আলিম (দুবাই) সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন (সিংগাপুর), সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামিল (কাতার), সোহান (সিংগাপুর) এবং সদস্যদের অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তরফপুর মুন্সিপাড়ার প্রবাসী, চাকরিজীবী ও ব্যবসায়ীদের সমন্বয়ে গঠিত মুন্সিপাড়া প্রবাসী ফাউন্ডেশন গত ২ বছর ধরে সমাজ সেবামূলক ও মানবিক কর্মকান্ড চালিয়ে আসছে। এ সংগঠনের ধারাবাহিক কার্যক্রমগুলোর মধ্যে গরিব, অসহায়, প্রতিবন্ধী, বিধবাদের মাঝে ইফতার সামগ্রী, গরুর গোশত ও শীতবস্ত্র বিতরনসহ জরুরী চিকিৎসা, শিক্ষা সহায়তা করা ইত্যাদি অন্যতম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here