পৌর কাউন্সিলর এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জাপুরের আলী আজম সিদ্দিকী

মীর আনোয়ার হোসেন টুটুল
বাংলাদেশ পৌর কাউন্সিলর এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নির্বাচন আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার আগারগাঁও এলজিইডি ভবনে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পৌর কাউন্সিলর এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নির্বাচনে এ বছর ৩১ সদস্য বিশিষ্ট্য কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ঝিনাইদাহ পৌরসভার কাউন্সিলর মো. সাইফুল ইসলাম এবং সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন নাটের পৌরসভার কাউন্সিলর মো. জাহিদুল ইসলাম জাহিদ। অপর দিকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার চার বারের নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলর মো. আলী আজম সিদ্দিকী। আজ শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেচেন কাউন্সিলর মো. আলী আজম সিদ্দিকী।
এদিকে বাংলাদেশ পৌর কাউন্সিলর এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নির্বাচনে মির্জাপুর পৌরসভার কাউন্সিলর মো. আলী আজম সিদ্দিকী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুলসহ পৌর পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারী তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here