টাঙ্গাইলে মুসলিম উম্মার শান্তি ও অগ্রগতি কামনায় ঈদের জামায়াত অনুষ্ঠিত

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলে মুসলিম ধর্মের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর জামায়াতে মুসলিম উম্মার শান্তি ও অগ্রগতি কামনায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। ঈদের জামায়াত শেষে বাংলাদেশ ও বিশে^র মুসলিম উম্মার শান্তি, অগ্রগতি এবং বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
সকালে টাঙ্গাইল শহরে প্রধান জামায়াত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে। এত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার। এ সময় তিনি টাঙ্গাইল জেলাবাসিকে ঈদের শুভ্ছো জানান। দ্বিতীয় জামায়াত পুলিশ লাইনস ঈদগাঁ মাঠে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। এছাড়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জননেতা মো. ফজলূর রহমান খান ফারুক, সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, বর্তমান মেয়র এস এম আলমগীর, সাবেক মেয়র মো. জামিলুর রহমান মিরন এবং সাংবাদিকসহ সুশিল সমাজের নেতৃবৃন্দ ঈদের জামাতে উপস্থিত ছিলেন।
এদিকে মির্জাপুর উপজেলায় ঈদের প্রধান জামায়ত অনুষ্ঠিত হয় সকাল সারে আটটায় মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদে। দ্বিতীয় জামায়ত অনুষ্ঠিত হয় মির্জাপুর থানা জামে মসজিদ প্রাঙ্গনে। স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান এবং পৌর সভার মেয়র সালমা আক্তার মির্জাপুরবাসিকে শিমুল ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
অপর দিকে টাঙ্গাইলের বেশ কয়েকটি এলাকায় ঈদের নামাজ শেষে তীব্র গরম থেকে পরিত্রান এবং বৃষ্টির জন্য ধর্মপ্রাণ মুসুল্লিগন বিশেষ দোয়া ও মোনাজাত করেছেন।
এ ব্যাপারে টাঙ্গাইল জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার এবং পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, এক মাস সিয়াম সাধনা শেষে শান্তিপুর্ন ভাবে এবারের ঈদের জামায়ত শেষ হয়েছে। তারা বলেন, কোথাও কোন অপৃতিকর ঘটনা ঘটেনি। সকলকে সঙ্গে নিয়ে ভাল ভাবে ঈদ শেষ করতে পেরেছি এটাই চড় পাওয়া। সবাইকে ঈদ মোবারক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here