জাতির পিতার সমাধীতে শ্রদ্ধা জানাতে মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ

মীর আনোয়ার হোসেন টুটুল
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামীলীগ। গতকাল শনিবার (২৯ এপ্রিল) মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ ও সাধারণ সম্পাদক ব্যারিষ্টার মো. তাহরীম হোসেন সীমান্তের নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড এবং পৌরসভা ও নয় ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি- সাধারণ সম্পাদক সমাধীস্থল শ্রদ্ধা জানিয়েছেন।
সার্বিক সহযোগিতা করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও হংকং শাখার আওয়ামীলীগের সভাপতি এবং মানবতায় আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিল্পপতি আলহাজ¦ আবুল কালাম আজাদ লিটন, বঙ্গবন্ধু সেনা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সদস্য মেজর (অব.) খন্দকার এ হাফিজ এবং মধুমতি ব্যাংকের স্পন্সর ডাইরেক্টর ও উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডীর সদস্য মো. রাফিউর রহমান খান ইউসুফজাই সানি প্রমুখ।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ ও সাধারণ সম্পাদক ব্যারিষ্টার মো. তাহরীম হোসেন সীমান্ত বলেন, মির্জাপুর উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠন অত্যান্ত সু-সংগঠিত। সামনে জাতীয় সংসদ নির্বাচন ও নেতাকর্মীদের চাঙ্গা রাখতে, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী এবং স্মাট বাংলাদেশ গড়তে তৃণমুলের নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধীস্থল পরিদর্শনসহ ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here