মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে মাধ্যমিক, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন ক্যাম্পে ১০-১৬ বছর বয়সী ছাত্রীদের জরায়ুর ক্যান্সার টিকাদান বাস্তবায়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর কর্মকর্তাদের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার সুচী রানী সাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মো. শরীফ উদ্দিন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম এবং স্বাস্থ্য কমপ্লেক্্েরর পরিদর্শক (ইপিআই) ইজাজুল হক উপস্থিত ছিলেন।


