মির্জাপুরে ভলিবল ফাইনাল খেলায় তক্তারচালা এস এন একাদশ ক্লাব চ্যাম্পিয়ন

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে বাঁশতৈল ইউনিয়নের মোথারচালা স্বপ্নছোয়া স্পোটিং ক্লাবের আয়োজনে ভলিবল ফাইনাল প্রতিযোগিতায় তক্তারচালা এস এন একাদশ ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শুক্রবার ৯ মে বিকেলে উৎসব মুখর পরিবেশে এ ভলিবল ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলায় মির্জাপর উপজেলার তক্তারচালা এস এন একাদশ ক্লাব কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর স্পোটিং ক্লাবকে (১০০-৯৫) পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পরুষ্কার তুরে দেন। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক দলের সভাপতি কোব্বত আলী মৃধা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ মিয়া, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, সহসভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল ও সাবেক প্রধান শিক্ষক আলাউদ্দিন আল আজাদ প্রমুখ।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ, বিদ্যুৎ অফিস ঘোরাও

    মির্জাপুরে প্রান্তীক কৃষক ও শিক্ষা প্রতিষ্ঠানে বিনামুল্যে গাছের চারা ও সার বিতরণ

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *