মির্জাপুরে জেলা প্রশাসকের উন্নয়ন মুলক কাজ পরিদর্শন ও উপকারভোগিদের মাঝে নগদ অর্থসহ সামগ্রী বিতরণ

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে জেলা প্রশাসক শরীফা হক উপজেলার বিভিন্ন এলাকায় উন্নয়ন মুলক কাজ পরিদর্শন এবং উপকারভোগিদের মাঝে নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী তুলে দিয়েছেন। আজ মঙ্গলবার মির্জাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করেন। দুপুরে জেলা প্রষামক শরীফা হক উপজেলার ভাওড়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন মুলক কাজ পরিদর্মন করেন। এরপর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা উপকারভোগিদের মাঝে নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম, এসিল্যান্ড মাসুদুর রহমান, মির্জাপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ রাসেদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কহিনুর ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. মনিরুল সাজ রিজন, সমাজ সেবা অফিসার মো. মোবারক হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকাস, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানহ গণমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে প্রান্তীক কৃষক ও শিক্ষা প্রতিষ্ঠানে বিনামুল্যে গাছের চারা ও সার বিতরণ

    South Asia’s Strategic Dilemma in the New Cold War: Balancing Beijing and Washington 

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *