মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে রাস্তার দাবীতে ক্ষুব্দ এলাকাবাসি গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে। দুই ঘন্টা ব্যাপি সড়ক অবরোধের ফলে তীব্র যানজটে এই রোডে চলাচলকারী যাত্রীদের প্রখর রোধ ও তীব্র গরমের মধ্যে অসহনীয় দুর্ভোগের শিকার হতে হয়। আজ শনিবার দুপুরে গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়কের মমিননগর এলাকায় সড়ক অবরোধের এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের হস্তক্ষেপে রাস্তার প্রতিশ্রতি দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ভুক্তভোগিদের মধ্যে আশরাফ ্অরী, চঞ্চল মাহমুদ ও মিজানসহ মমিননগর, রাখেরটেকি ও সৈয়দপুর এলাকাসহ আশপাশের ৫-৬ টি গ্রামের লোকজন অভিযোগ করেন, এলাকার জনগনের চলাচলের কথা না ভেবেই প্রশাসন মমিননগর এলাকায় বিশিক শিল্প নগরী (শিল্পপার্ক) করার উদ্যোগ গ্রহণ করেন। বিশিক শিল্প নগরী (শিল্পপার্ক) স্থাপনের জন্য ইতিমধ্যে অন্যায় ভাবে কয়েক শতাধিক পরিবারকে উচ্ছেদ করা হয়েছে এবং দীর্ঘ দিনের চলাচলকারী রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তাটি বন্ধ করে দেওয়ায় হাজার হাজার লোকজন বিপাকে পরেছেন। এলাকার জনগনকে চলাচলের জন্য রাস্তাটি উন্মুক্ত করার জন্য প্রশাসনকে বার বার অনুরোধ করা হলেও তারা আমলে নেয়নি। বাধ্য হয়ে আজ শনিবার তারা গোড়াই-সখীপুর সড়ক অবরোধ সৃষ্টি করেছেন। রাস্তা নির্মানের জন্য দ্রুত সিদ্ধান্ত না এলে তারা কঠোর আন্দোলনে যাবেন বেল ঘোষনা দিয়েছেন।
এদিকে গোড়াই-সখীপুর সড়ক অবরোধের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এবং উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহলমসহ নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে বিসিক শিল্প পার্কের ভিতর দিয়ে রাস্তার প্রতিশ্র্রুতি দিলে আন্দোলকারীরা পরে অবরোধ তুলে নেয়।






