মির্জাপুরে পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতির সময় আন্তজেলা দুই ডাকাত গ্রেফতার, তিন দিনের রিমান্ডে

মীর আনোয়ার হোসেন টুটুল
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে ধেরুয়া এলাকায় ২০ হাজার টাকা ভাড়ায় এসে পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতির সময় আন্তজেলা দুই ডাকাত সদস্যকে (ভুয়া পুলিশকে) গ্রেফতার করেছে মির্জাপুর থানা পুলিশ। এ সময় তাদের নিকট থেকে একটি নোয়া হাইচয়েজ মাইক্রোবাস, পুলিশের পোষাক, হাতকড়া, জ্যাকেট ও ব্যাগ উদ্ধার উদ্ধার করা হয়। পুলিশ পরিচয়ে ডাকাতির সময় গ্রেফতারকৃত আন্তজেলা দুই ডাকাতরা হলেন ভুয়া পুলিশ পরিদর্শক রাজধানী ঢাকার শ্যামপুর থানার করিমউল্লাহবাগ এলাকার আব্দুল হালিমের ছেলে কাউসার আকরাম (৫৬) ও চট্রগ্রাম জেলার বোয়ালখালি থানার পুর্ব শুদন্ডী গ্রামের মৃত শাহাদত আলীর ছেলে মাইক্রোবাস চালক শওকত আলী (৪০)। এ সময় ৪-৫ জন ডাকাত পালিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার (১৫ মে) ভোর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার ধেরুয়া ফ্লাইওভারের নিকট থেকে তাদের গ্রেফতার করা হয় বলে আজ শুক্রবার মির্জাপুর থানা পুলিশ জানিয়েছেন। অধিক জিজ্ঞাসাবাদের জন্য দুই ডাকাতকে তিন দিনের রিমান্ডে এনেছেন মির্জাপুর থানা পুলিশ।
মির্জাপুর থানা পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার (১৫ মে) দেওহাটা পুলিশ ফাঁড়ির ও মির্জাপুর থানা পুলিশ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টহল দেন। ভোর রাতে টহলরত পুলিশ সদস্যরা মহাসড়কের ধেরুয়া এলাকায় গেলে একটি নোহা হাইচয়েজ মাইক্রোবাস দেখতে পান। পুলিশ এগিয়ে গিয়ে তাদের জিঞ্জাসাবাদ করলে তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে এ এলাকায় আসামী ধরতে এসেছেন বলে জানায়। কয়েকজনকে দেখে সন্দেহ হলে ভুয়া পুলিশ পরিচয়দানকারী দুইজনকে ধরে ফেলে। অপর ৪-৫ জন পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায় ডাকাত দলের সদস্যরা আব্দুল হালিমের ছেলে কাউসার আকরামকে ২০ হাজার টাকায় ভাড়ায় ওসি সাজিয়ে এই মহাসড়কে ডাকাতির জন্য নিয়ে আসে। তার কাজ ছিল মাইক্রোবাসে পুলিশের পোষাক পরে বসে থাকা।
মির্জাপুর থানার উপপরিদর্শক মো. জুয়েল জানান, গ্রেফতারকৃত দুই ডাকাতকে ৭ দিনের রিমান্ডের আবেদন করে গতকাল বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। বিচারক তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। মির্জাপুর থানায় এনে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে পলাতক ডাকাত দলের সদস্যদের গ্রেফতারে কাজ চলছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাসেদুল ইসলাম বলেন, মহাসড়কে ডাকাতির প্রস্তুতির সময় ভুয়া দুই পুলিশ সদস্য আন্তজেলা ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। পলাতক অপর ডাকাত দলের সদস্যদের গ্রেফতারে মাঠে কাজ করছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগন। থানায় মামলা হয়েছে। তাদের তিন দিনের রিমান্ডে আনা হয়েছে।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতালে গৃহবধুর এক সঙ্গে চার সন্তান প্রসব

    মির্জাপুরে ইউএনওর সহযোগিতায় ভাটা মালিক ও কৃষকদের মধ্যে সমস্যার সমাধান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *