মির্জাপুরে প্রবাসির শিশু কন্যাকে শ্লীলতাহানির অভিযোগে ৬০ বছরের বৃদ্ধকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন

টাঙ্গাইলের মির্জাপুরে প্রবাসির শিশু কন্যাকে শ্লীলতাহানির অভিযোগে চাঁন মিয়া মুন্সী (৬০) নামে এক বৃদ্ধকে গাছে বেঁধে অমানিবক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার পিতার নাম মৃত ইয়াসিন মুন্সী। গ্রামের বাড়ি মির্জাপুর উপজেলার জামুর্কি ইউনিয়নের গুনটিয়া গ্রামে। গতকাল বৃহস্পতিবার (১৫ মে) মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের মাঝালিয়া গ্রামে এ নির্যাতনের ঘটনা ঘটে। এলাকাবাসির অভিযোগ ঐ বৃদ্ধ দ্বিতীয় শ্রেণীতে পড়–য়া এক শিক্ষার্থীকে (৭) শ্লীলতাহানির চেষ্টা করেছিল। আশপাশের লোকজন ঘটনা জানতে পেরে অভিযুক্ত চাঁন মিয়া মুন্সীকে গণধোলাইয়ের পর গাছের সঙ্গে বেঁধে রেখে মির্জাপুর থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান। এ ব্যাপারে শিশুর মা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে মির্জাপুর থানায় মামলা দায়ের করেছেন বলে আজ শুক্রবার মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাসেদুল ইসলাম নিশ্চিত করেছেন। অপর দিকে ৬০ বছরের বৃদ্ধকে গাছের সঙ্গে বেঁধে গণধোলাই নিয়ে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। সচেতন মহল অভিযোগ করেছেন আইন তার নিজস্ব গতিতে চলবে। আইন লঙ্গন করে একজন বৃদ্ধকে গণধোলাই ও গাছের সঙ্গে বেঁধে রাখা অমানিবক কাজ।
বানাইল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম জানান, গতকাল বৃহস্পতিবার মাঝালিয়া গ্রামে প্রবাসির এক শিশু পাশের বাড়িতে শিশুদের সাথে ( তার বান্ধবীদের সঙ্গে) খেলতে যায়। অভিযুক্ত চাঁন মিয়া মুন্সী শিশুটিকে ডেকে একটি ক্ষেতের পাশে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। এসময় স্থানীয় লোকজন ঘটনাটি দেখে তাকে আটক করে গণধোলাই দিয়ে মাঝালিয়া বাজারে গাছের সাথে বেঁধে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা চাঁন মিয়া মুন্সীকে পুলিশে নিকট সোপর্দ করেন। এ ঘটনায় প্রবাসির স্ত্রী ও শিশুটির মা মির্জাপুর থানায় গতকাল বৃহস্পতিবার রাতে লিখিত অভিযোগ করেছেন।
এ ব্যাপারে ৫ নং বাœাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী বলেন, তার ইউনিয়নের মাঝালিয়া গ্রামের এক প্রবাসির শিশু কন্যা এক বৃদ্ধোর কাছে শ্লীলতাহানির শিকার হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। শিশুর মাতা থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তকে পুলিশ আটক করে নিয়ে গেছেন।
এ ব্যাপারে আজ শুক্রবার মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, খবর পেয়ে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ভুক্তভোগি শিশুর মা গতকাল বৃহস্পতিবার রাতে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ যাচাই বাছাই করা হচ্ছে। আজ শুক্রবার অভিযুক্ত চান মিয়া মুন্সীকে জেল হাজতে পাঠানো হয়েছে। ধর্ষনের চেষ্টার ঘটনার সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত চাঁন মিয়া মুন্সীর বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতালে গৃহবধুর এক সঙ্গে চার সন্তান প্রসব

    মির্জাপুরে ইউএনওর সহযোগিতায় ভাটা মালিক ও কৃষকদের মধ্যে সমস্যার সমাধান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *