মির্জাপুরে প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার তুলে দিলেন সচিব মো. সাইফুল্লাহ পান্না

মীর আনোয়ার হোসেন টুটুল
আজ শনিবার টাঙ্গাইলের মির্জাপুরে প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না। এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম, এসিল্যান্ড মাসুদুর রহমান ও মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রাসেদুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম জানান, সকালে সচিব মহোদয় উপজেলা পরিষদ চত্তরে উপস্থিথ হলে টাঙ্গাইল ও মির্জাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উপজেলা পরিষদ চত্তরে ফলজ চারা রোপনের পর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা করেন। বেশ কিছু উন্নয়ন মুলক কাজ পরিদর্শনের পর সচিব মহোদয় প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার তুলে দেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে প্রান্তীক কৃষক ও শিক্ষা প্রতিষ্ঠানে বিনামুল্যে গাছের চারা ও সার বিতরণ

    South Asia’s Strategic Dilemma in the New Cold War: Balancing Beijing and Washington 

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *