মির্জাপুরে আরাফাত রহমান কোকো ফুটবল ফাইনালে ফুলবাড়িয়া চ্যাম্পিয়ন

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে আজগানা ইউনিয়নের উত্তর চিতেশ^রী সেবার মাঠে আরাফাত রহমান কোকো স্মুতি ফুটবল ফাইনালে কায়িাকৈর উপজেলার ফুলবাড়িয়া একাদশ ক্লাব (১-০) গোলে চাপাইর ইউনিয়ন একাদশ ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শনিবার ২৪ মে উৎসব মুখর পরিবেশে ও প্রবিপুল সংখ্যক দর্শকদের উপস্থিতিতে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে প্রধান অতিথি হিসেব পুরষ্কার তুলে দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী। এ সময় আয়োজক কমিটির সদস্য শাসসুল আলম সিকদার, এস এম আলাল উদ্দিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ মিয়া, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, সহসভাপতি ডি এম শওকত আকবর, যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহআলম, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গণি বোখারী ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রমুখ।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *