মীর আনোয়ার হোসেন টুটুল
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি আবু নাসের মোহাম্মদ খালেদ বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে পুলিশ বাহিনীর জন্য কলঙ্ক মুছার নির্বাচন। তিনি বলেন গত জুলাই-আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুলিশের চোখে তারা আঙ্গুল দিয়ে ভুলগুলো ধরিয়ে দিয়েছেন। জুলাই-আগস্টের পর সারা দেশে বেশ কয়েক দিন পুলিশ বাহিনী কর্ম বিরতী দিয়ে ছিলেন। সরকারের নির্দেশে দায়িত্ব নেওয়ার পর নতুন ভাবে পুলিশ বাহিনী তাদের কার্যাক্রম চালিয়ে যাচ্ছেন। জনগনের আস্থা অর্জনে তারা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আজ রোববার টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্যারেড গ্রাউন্ট মাঠে ৫৫ তম টিআরসির সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সকালে তিনি টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে উপস্থিত হলে টেনিং সেন্টারের সু-সজ্জিত বাহিনী তাকে গার্প অব অনার প্রদান করেন। পরে তিনি সাজোয়া যানে কুচকাওয়াজ পরিদর্শন করেন।
প্রধান অতিথি অতিরিক্ত আইজিপি আবু নাসের মোহাম্মদ খালেদ বলেন, পুলিশ বাহিনী হচ্ছে জনবান্ধব এবং মানুষের আস্থার প্রতীক। নতুন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, পুলিশ বাহিনী নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ভুল ধারনা রয়েছে কাজের মাধ্যমে তা প্রমাণ করে দিতে হবে। তিনি বলেন আগের যে কোন সময়ের যে বর্তমান পুলিশ বাহিনীকে আরও যোগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে। সে জন্য সরকার সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছেন। নবীন পুলিশ সদস্যদের উদ্দেম্যে তিনি বলেন, প্রশিক্ষণলব্দ জ্ঞানের উৎকর্ষতা, সততা, নিষ্ঠা ও একাগ্রতা কর্মজীবনে প্রয়োগ এবং সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিয়ে অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে জনগনের আস্থা অর্জনে ব্রতী গতে হবে। এ সময় মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডার ডিআইজি আশরাফুল আলম, ডেপুটি কামন্ডার এ এইচ এম কামরুজ্জামান বিপিএম, টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম ও মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাসেদুল ইসলামসহ ট্রেনিং সেন্টারে কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। ৫৫ তম টিআরসির সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে ৮১৭ জন নবাগত পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি পেশাগত দক্ষতা অর্জনে কয়েকজন পুলিশ সদস্যের হাতে পুরষ্কার তুলে দেন।







