মির্জাপুরে স্বামীর বাড়িতে গৃহবধুর ঝুলন্ত লাশ, পিকনিকে এসে পানিতে ডুবে স্কুল ছাত্র নিখোঁজ

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে অভিমান করে স্বামীর বাড়িতে অপি সিদ্দিকী (২১) নামে এক সন্তানের জননী ফাঁস দিয়ে আত্ন হত্যা করেছে। তার স্বামীর নাম মামুন সিদ্দিকী। আজ শনিবার (২১ জুন) সকালে গাড়াইল এলাকায় ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। ঘটনার পর থেকেই স্বামী মামুন সিদ্দিকী পলাতক। পুলিশ জানায়, অপি সিদ্দিকী ও মামুন সিদ্দিকী আপন চাচাতো ভাই বোন ছিলেন। ৬ বছর পুর্বে তারা ভালবেসে বিয়ে করেছিলেন। তাদের ঘরে ৫ বছরের এক কন্যা সন্তান রয়েছে।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাসেদুল ইসলাম বলেন, অপমৃত্যুর মামলা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অপর দিকে বন্ধুদের সঙ্গে স্যালু নৌকায় পিকনিকে এসে নৌকা থেকে পড়ে সুজন (১৫) নামে এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। তার পিতান নাম হেলাল বয়াতী। গ্রামের বাড়ি গোড়াই ইউনিয়নের মইশালপাড়া। গতকাল শুক্রবার রাতে বংশাই নদীর পালপাড়া সৈয়দপুর এলাকায় এ ঘটনা ঘটে।। খবর পেয়ে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাসেদুল ইসলাম ও মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলায়েত হোসেন ঘটনাস্থলস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শনের পর তারা নিখোঁজ স্কুল ছাত্র সুজনকে উদ্ধারের জন্য ডুবুরি দল ও ফায়ার সার্ভিসের কর্মীদের নির্দেশ দিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যান্ত সুজনের লাশ উদ্ধার হয়নি বলে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলায়েত হোসেন জানিয়েছেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *