টাঙ্গাইলের মির্জাপুর ও দেলদুয়ার এলাকা দুই গৃহবধুর মরদেহ উদ্ধার

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর দিঘিবাড়ির গজারির বনের ভিতর থেকে পুলিশ ফাঁস দেওয়া অবস্থায় আয়না খাতুন (৩০) অর্ধগলিত লাশ অর্ধগলিত উদ্ধার করে। গৃহবধু আয়না খাতুনের স্বামীর নাম মো. আবুল কাশেম। অপর দিকে মির্জাপুর উপজেলা ও দেলদুয়ার উপজেলার সীমান্তবর্তী লাউহাটি ইউনিয়নের স্বল্পনাড়– গ্রামের ধান ক্ষেতের পাশ থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে দেলদুয়ার থানা পুলিশ।
আজ বুধবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার এলাকাবাসি জানায়, গত ১১ দিন ধরে আয়না খাতুন নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। আজ বুধবার বিকেলের দিকে স্থানীয় লোকজন বগজারির বনের ভিতর গলায় ফাঁস দেওয়া অবস্থায় অর্ধগলিত এক নারীর লাশ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বাঁশতৈল ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তার পড়নের জামা কাপড়, জুতা ও হাতের চুরি দেখে তার লাশ সনাক্ত হয় এই লাশ আবুল কাশেরে স্ত্রী আয়না খাতুনের। কি কারনে এই হত্যাকান্ড তার কারন এখনও জানা যায়নি।
অপর দিকে আজ বুধবার দুপুরে লাউহাটি ইউনিয়নের স্বল্পনাড়– গ্রামের ধান ক্ষেতের পাশ থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে দেলদুয়ার থানা পুলিশ। পুলিশের ধারনা ৪-৫ দিন পুর্বে দুবৃত্তরা তাকে হত্যার পর লাশ ধান ক্ষেতের পাশে নির্জন স্থানে ফেলে রেখে গেছে। লাশ উদ্দারের পর ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।
এ ব্যাপারে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, দুই গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাটানো হয়েছে। হত্যাকান্ডের কারন এখনও জানায় যায়। রহস্য উৎঘাটনের চেষ্টা চলছে।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    ৭ মে ছিল মির্জাপুর গণহত্যা দিবস , কুমুদিনী পরিবার ও হাসপাতালে নানা আয়োজন

    মির্জাপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় ভারতেশ^রী হোমস চ্যাম্পিয়ন

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *