মির্জাপুরে বিপুল পরিমান ইয়াবা ও মদের বোতলসহ পাঁচ মাদক কারবারি গ্রেফতার

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে বিপুল পরিমান ইয়াবা ও মদের বোতলসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ ও ডিবি পুলশ। আজ সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হচ্ছে লতিফপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের হোসাইন উদ্দিনের ছেলে শওকত, বানাইল ইউনিয়নের গ্রামাটিয়া গ্রামের কিসমত মিয়ার ছেলে আমিনুর, মির্জাপুর পৌরসভার কাণ্ঠালিয়া গ্রামের নন্দ সরকারের ছেলে অভি সরকার, শ্রীহরিপাড়া গ্রামের কমল সরকারের ছেলে অমিত সরকার এবং বাঁশতৈল ইউনিয়নের পাঁচগাও এলাকার মাদক কারবারি আবুল হোসেন।
আজ সোমবার পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে ডিবি পুলিশের একটি দল আজ সোমবার রাতে বানাইল ইউনিয়নের গ্রামাটিয়া গ্রামে অভিয়ান চালিয়ে ২২০ পিচ ইয়াসহ আমিনুরকে গ্রেফতার করে। গতকাল রবিবার গোড়াই এলাকায় অভিযান চালিয়ে ৩০০শ পিচ ইয়াসহ লতিফপুর গ্রামের শওকতকে গ্রেফতার করে। গতকাল রবিবার রাতে কাণ্ঠালিয়া ও শ্রীহরিপাড়া গ্রামে অভিযান চািিলয়ে ৫০ টি বোতল মদের বোতলসহ অমিত ও অভিকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া একই দিন বাঁশতৈল এলাকার পাঁচগাও এলাকায় অভিযান চালিয়ে ৯০ পিচ ইয়াবাসহ আবুল হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তার পিতার নাম আব্দুস সালাম। গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সাগাটা উপজেলার গজারিয়া ইউনিয়নের কামালের পাড়া গ্রামে বরে বাঁশতৈল ফাঁড়ির ইনচাজ মিজানুর রহমান জানিয়েছেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, মাদক কারবারিদের গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা হয়েছে। আদালতের মাধ্যমে আজ তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। এলাকাকে মাদক মুক্ত করার জন্য তাদের এ অভিযান আরও কঠোর ভাবে পরিচালিত হবে বলে তিনি জানিয়েছেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    মির্জাপুরে বৃক্ষ রোপন ও জলবায়ুর পরিবর্তন অভিঘাত মোকাবেলায় মতবিনিময় সভা

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *