মির্জাপুরে ছিনতাইকারী তিন নারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ, ফাঁস দিয়ে হতাশাগ্রস্থ্য ব্যবসায়ীর আত্নহত্যা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ৬০ বছর বয়সী এক বৃদ্ধার গলার স্বর্নের চেইন ছিনতাই করে পালানোর সময় তিন নারী ছিনতাইকারী চক্রের সদস্যকে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। আজ শুক্রবার উপজেলা সদরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরাতন রোডের বাইমহাটি আদালত পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। ছিনতাইকারী চক্রের সদস্যরা হচ্ছে ব্রাক্ষণবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার রোজিনা বেগম )৪০), সুমাইয়া ইসলাম ইমা (৪৫) ও হাফজা বেগম (৪০)। এ ব্যাপারে মির্জাপুর থানায় মামলার পর তিন নারী ছিনতাইকারী চক্রের সদস্যদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন মিয়া জানিয়েছেন।
অপর দিকে আজ শুক্রবার দিবালোকে আজগানা ইউনিয়নের হাটুভাঙ্গা বাজারের নিজ বাসায় মো. শাজাহান মিয়া ৯৫৫) নামে এক ব্যবসায়ী হতাশাগ্রস্ত্য হয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন। তার পিতার নাম মৃত বীর মুক্তিযোদ্ধা মো. আব্দ;ুর রহিম বক্্র। গ্রামরে বাড়ি বেলতৈল গ্রামে। আজগানা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন এবং ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কাদের সিকদার জানান, মো. শাজাহান মিয়া মির্জাপুর উপজেলা পরিষদের সাবেক বাইস চেয়ারম্যান মো. আজাহারুর ইসরাম আজাহারের বড় ভাই। তিনি বেশ কিছু দিন ধরে ব্যবসাসহ পারিবারিক ভাবে হত্যাশাগ্রস্থ্য ছিলেন। পরিবারের অজান্তে আজ শুক্রবার নিজ বাসায় গরায় ফাঁস দিয়ে তিনি আত্নহত্যা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল জহাসপাতারে পাঠিয়েছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার ডিউটি অফিসার মো. রুবেল মিয়া বরেন, লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মর্গে পাটানো হয়েছে। থানায় ইউডি মামলা হয়েছে।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে সাংবাদিক জাহাঙ্গীরের মাতা জাহিরন নেছার ইন্তোকল

    মির্জাপুরে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে নবীন বরণ অনুষ্ঠান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *