মির্জাপুরে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে নবীন বরণ অনুষ্ঠান

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে শহীদ দানবীর রণদা প্রসাদ সাহা প্রতিষ্ঠত নারী শিক্ষা ও নারী জাগরণের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কুমুদিনী উইমেন্স মেডিকেলে কলেজের এমবিবিএস (বিডিএস ডেন্টাল ইউনিটের) নতুন শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান হয়েছে। আজ সোমবার কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের বিপি পতি অডিটোরিয়ামে এ নবীণ বরণ অনুষ্ঠান উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। নবীন বরণ অনুষ্ঠানে নতুন শিক্ষা বর্ষের শিক্ষার্থী ছাড়াও তাদের অভিভাবক, কুমুদিনী হাসপাতাল ও কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের বিভিন্ন ইউনিটের শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমুদিনী হাসপাতালের পরিচারক ডা. প্রদীপ কুমার রায় ও কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এম এ হালিম প্রমুখ। পরে এমবিবিএস (বিডিএস ডেন্টাল ইউনিটের) নতুন শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেওয়া হয়।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে সাংবাদিক জাহাঙ্গীরের মাতা জাহিরন নেছার ইন্তোকল

    মির্জাপুরে ছিনতাইকারী তিন নারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ, ফাঁস দিয়ে হতাশাগ্রস্থ্য ব্যবসায়ীর আত্নহত্যা

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *